Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লোভেই সর্বনাশ! মদের দোকানে চুরি করতে ঢুকে নিজেই বেসামাল চোর, বানচাল সব প্ল্যান, তারপর...

চুরির পর দোকানের মেঝেতে বসেই একের পর এক বোতল সাবার করে দেয় চোর।

লোভেই সর্বনাশ! মদের দোকানে চুরি করতে ঢুকে নিজেই বেসামাল চোর, বানচাল সব প্ল্যান, তারপর...

নেশাগ্রস্ত অবস্থায় দোকানে ঘুমোচ্ছে চোর

শেষ আপডেট: 31 December 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে ‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’… এমনই প্রবাদ খেটে গেল এক চোরের সঙ্গে। রাতের অন্ধকারে চুরি করতে মদের দোকানে ঢুকেছিল সে। ছাদের টালি খুলে দোকানে প্রবেশ করে প্রথমেই বন্ধ করে দিয়েছিল সিসিটিভি ক্যামেরা। এরপর টাকা পয়সা চুরি করে যখন পালাতে যাবে, তখনই নজরে এল দামি দামি সব মদের বোতল। যেমন ভাবনা তেমন কাজ, হাত সাফাই সেরে দোকানেই ঢুকু ঢুকু শুরু চোরের। কিন্তু সেই সিদ্ধান্ত জীবনে ডেকে আনল চরম সর্বনাশ! 

লোভের চোটে কয়েক চুমুক বেশি মদ খেয়ে সোমবার রাতে নেশায় দোকানেই ঘুমিয়ে পড়ে সে। মঙ্গলবার সকালে চোরের যখন ঘুম ভাঙে তখন সে দেখে পুলিশ তার হাতে হাতকড়া পরিয়েছে। বর্ষবরণের আগে এমনই ঘটনার সাক্ষী হয়ে রইল তেলেঙ্গানা। বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে। স্বাভাবিকভাবে ঘটনাটি নজর এড়ায়নি নেটাগরিকদেরও। 

পুলিশ জানিয়েছে, বর্ষবরণের আগে কিছু টাকার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছে চোরটি। রাতের অন্ধকারে দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা পয়সা হাতিয়ে ব্যাগেও পুরে নিয়েছিল সে। কিন্তু সামনে অত মদ দেখে কার মাথার ঠিক থাকে? চোরেরও সেই অবস্থা হয়েছে।

জানা গেছে, চুরির পর দোকানের মেঝেতে বসেই একের পর এক বোতল সাবার করে দেয় সে। তিনটিরও বেশি বোতলের মদ পেটে চালান হলে সোজা হয়ে বসে থাকা দায়! সে কারণে নেশা হয়ে যাওয়ায় সেখানেই ঘুমিয়ে পড়ে চোর।

এরপর মঙ্গলবার সকালে দোকান খুলতেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। মালিক দোকান খুললে দেখতে পান মেঝেতে একজন অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। দোকানের চারদিক লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এরপর পুরো পরিস্থিতি বুঝে সোজা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে চোরকে গ্রেফতার করতে চাইলে বাঁধে অন্য গণ্ডগোল। নেশা কাটিয়ে তখনও ঘুম চোখ খুলতে পারেননি চোর বাবাজি। 

জানা গেছে বোতলের পর বোতল মদ খেয়ে চোরের ঘুম ভাঙানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। মামলা দায়ের হলেও তার বয়ান রেকর্ড করতে পারেনি পুলিশ। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘুম ভাঙলে পুরো বিষয়টা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।


```