এরও আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি হায়দরাবাদের বেশ কয়েকটি রাস্তার নাম বদলে দেন। তার কয়েকটি শীর্ষ বহুজাতিক সংস্থার নামে করা হয়।
.jpeg.webp)
হায়দরাবাদের মার্কিন কনসুলেট জেনারেল অফিসের সামনের রাস্তাটি ডোনাল্ড ট্রাম্পের নামে করার এই চেষ্টার প্রবল বিরোধিতা করেছে বিজেপি।
শেষ আপডেট: 8 December 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করার প্রস্তাব এনেছে তেলঙ্গানা সরকার। হায়দরাবাদের মার্কিন কনসুলেট জেনারেল অফিসের সামনের রাস্তাটি ডোনাল্ড ট্রাম্পের নামে করার এই চেষ্টার প্রবল বিরোধিতা করেছে বিজেপি। রাস্তাটির নাম হবে ডোনাল্ড ট্রাম্প সরণি। এর বিরোধিতায় কংগ্রেস নেতৃত্বাধীন তেলঙ্গানা সরকারের সমালোচনায় গেরুয়া শিবির বলেছে, চলতি হাওয়ায় ভেসে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিভিন্ন জায়গার নাম বদলে দিচ্ছেন।
তেলঙ্গানা সরকার এছাড়াও প্রস্তাবিত রিজিওনাল রিং রোডের গ্রিনফিল্ড রেডিয়াল রোডের অংশটি প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে করার সিদ্ধান্ত নিয়েছে। এরও আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি হায়দরাবাদের বেশ কয়েকটি রাস্তার নাম বদলে দেন। তার কয়েকটি শীর্ষ বহুজাতিক সংস্থার নামে করা হয়।
দিল্লিতে আয়োজিত আমেরিকা-ভারত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের সেমিনারে তিনি এই প্রস্তাব রাখেন। যেমন- হায়দরাবাদের লাগোয়া গুগলের তৈরি হতে থাকা অফিস চত্বরের বাইরের রাস্তাটির নাম হবে গুগল স্ট্রিট। উল্লেখ্য, আমেরিকার বাইরে বিদেশের মাটিতে গুগলের এই অফিসটিই হতে চলেছে সর্ববৃহৎ অফিস। সরকারের যুক্তি, এই রাস্তার নাম কোম্পানির নামে করায় তাদের বিশ্বজোড়া প্রভাব ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গুগনের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া হবে।
এছাড়াও বেশ কয়েকটি রাস্তা ও বড় রাস্তার মোড়ের নামকরণ হবে মাইক্রোসফট ও উইপ্রোর নামে। যেমন- মাইক্রোসফট রোড ও উইপ্রো জংশন। এই নামবদলের বিষয়ে বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী বন্দী সঞ্জয় কুমার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী রেড্ডির। হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর রাখার প্রস্তাব দিয়েছিল পদ্মশিবির। কিন্তু কংগ্রেস সরকার সেই প্রস্তাব মানেনি।