Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পথে নামার আগেই তেলেঙ্গানায় বিআরএস নেতা কেটি রামারাও গৃহবন্দি

হায়দরাবাদে তাঁর বাড়ির সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। রামারাও ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি। তিনি তাঁর বাবার নেতৃত্বাধীন বিগত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন।  

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পথে নামার আগেই তেলেঙ্গানায় বিআরএস নেতা কেটি রামারাও গৃহবন্দি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 October 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়ের (Chandra Shekhar Rao) পুত্র কেটি রামারাওকে গৃহবন্দি করেছে রাজ্য পুলিশ। ‌হায়দরাবাদে তাঁর বাড়ির সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। রামারাও ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি। তিনি তাঁর বাবার নেতৃত্বাধীন বিগত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন।  

বিআরএস সূত্রে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার সকালে তাদের নেতা যখন হায়দরাবাদের বাসভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই পুলিশ এসে তাঁর বাড়ি ঘিরে ফেলে। রামারাওকে জানিয়ে দেওয়া হয়, বাসভবনের কর্মসূচিতে তিনি যোগ দিতে পারবেন না। ‌বাস ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে তেলেঙ্গানা রাজনীতি এখন উত্তাল। ‌সাবেক শাসক দল বিআরএস এই ইস্যুতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে বড় আন্দোলনের ডাক দিয়েছে। তারই সূচনা হওয়ার কথা হায়দরাবাদের বাসভবনের সামনে জমায়েত থেকে।‌

রাজ্যের কংগ্রেস সরকার সম্প্রতি বাস ভাড়া অনেকটা বৃদ্ধি করেছে। দূরপাল্লার সাধারণ বাসে প্রতি স্টেজে ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ‌ এ নিয়ে দলকে নেতৃত্ব দিতে পথে নেমেছেন কেসিআর পুত্র রামারাও। ‌ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে এই ইস্যুতে নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন কেটিআর। ‌ তাঁর বক্তব্য, বাস ভাড়া যে হারে বাড়ানো হয়েছে তাতে শুধু এই খাতেই সাধারণ মানুষের মাসে ৫০০ টাকা অতিরিক্ত খরচা হবে। কেটিআরের বক্তব্য মুখ্যমন্ত্রী নিষ্ঠুর না হলে এই এইভাবে বাস ভাড়া বাড়াতে সায় দিতেন না। তিনি আরও বলেন, ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে গরিব মানুষের পক্ষে আর শহরে থাকা সম্ভব হবে না।


```