Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'গজব আদমি হ্যায়', মহিলাকে মালা দেওয়ার ভিডিও দেখিয়ে নীতীশের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তেজস্বীর

তিনি বারবার নীতীশ কুমারের মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলছেন। এর আগেও তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা যায়, নীতীশ কুমার বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার অভিবাদন জানাচ্ছেন।

'গজব আদমি হ্যায়', মহিলাকে মালা দেওয়ার ভিডিও দেখিয়ে নীতীশের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তেজস্বীর

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 October 2025 20:45

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election) আর দুই সপ্তাহ বাকি। তার মধ্যেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হতেই ফের তীব্র আক্রমণ শানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)।

ভিডিওটিতে দেখা যায়, ৭৪ বছরের জেডিইউ প্রধান একটি জনসভায় মঞ্চে থাকা এক মহিলাকে মালা পরাতে যান। মহিলা হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। পাশে থাকা জেডিইউ-র রাজ্যসভা সাংসদ সঞ্জয় ঝা নীতীশকে থামানোর চেষ্টা করে তাঁকে বলেন মালাটি হাতে দিতে। কিন্তু মুখ্যমন্ত্রী হাত নামিয়ে ফের আচমকা মহিলার গলায় মালা পরিয়ে দেন। জনতার উল্লাসের মধ্যে নীতীশকে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, “এ গজব আদমি ভাই”।

তেজস্বী সেই ভিডিওটি এক্স-এ (X) পোস্ট করে একই উক্তি ক্যাপশন হিসেবে লিখে কটাক্ষ করেন - এই গজব আদমি ভাই! মুখ্যমন্ত্রী যদি সুস্থ থাকেন, তবে লেখা বক্তৃতা পড়ার পরও এমন আচরণ কেন করছেন?

ई गजब आदमी है भाई!!! 😀

मुख्यमंत्री जी अगर स्वस्थ है तो लिखा हुआ भाषण पढ़ ऐसी हरकतें क्यों कर रहे है? #Bihar pic.twitter.com/Xhit9l37Ib

— Tejashwi Yadav (@yadavtejashwi) October 21, 2025   

একসময়ে মহাজোট সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী। কিন্তু এখন তিনি বারবার নীতীশ কুমারের মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলছেন। এর আগেও তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা যায়, নীতীশ কুমার বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার অভিবাদন জানাচ্ছেন।

তেজস্বীর তির্যক মন্তব্য, “মুখ্যমন্ত্রীর এই মানসিক অবস্থার জন্য কি তাঁর ঘনিষ্ঠ সহযোগীরাই দায়ী, যারা বিজেপির ইঙ্গিতে হয়তো তাঁর খাবারে কিছু মিশিয়ে দিচ্ছে?”

তেজস্বী আরও বলেন, “অনেক দিন ধরেই মুখ্যমন্ত্রী এমন আচরণ করছেন যা প্রমাণ করে, তিনি মানসিকভাবে স্থিতিশীল নন। কখনও আমার মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে নিয়ে অশোভন মন্তব্য করেছেন, আবার কখনও মহিলাদের নিয়ে। এমনকী একবার জাতীয় সঙ্গীত বাজতে থাকা অবস্থায় তাঁকে মজা করতে দেখা গেছে।”

আরজেডি নেতার অভিযোগ, “স্পষ্ট বোঝা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর আর নিজের সরকার চালানোর ক্ষমতা নেই। এক সিন্ডিকেট তাঁর হয়ে সব সিদ্ধান্ত নিচ্ছে, যা খুব শিগগিরই প্রকাশ্যে আসবে।”

বিহার ভোটের আগে নীতীশ কুমারের এই ভিডিও এবং তেজস্বীর ধারাবাহিক কটাক্ষে রাজ্যের রাজনীতি আরও গরম হয়ে উঠেছে।


```