Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সিট হাতছাড়া করা যাবে না, বিহার নির্বাচনে ২টো আসন থেকে লড়তে চলেছেন তেজস্বী যাদব!

বিহার বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়বেন লালুপুত্র তেজস্বী। রাঘোপুর তাঁর পারিবারিক আসন, আর ফুলপরাস নীতীশ কুমারের জেডিইউ-র ঘাঁটি, সেখানেই এবার চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন তিনি।

সিট হাতছাড়া করা যাবে না, বিহার নির্বাচনে ২টো আসন থেকে লড়তে চলেছেন তেজস্বী যাদব!

তেজস্বী যাদব

গার্গী দাস

শেষ আপডেট: 8 October 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদব লড়বেন দু'টি আসন থেকে। সূত্র বলছে, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতার একটি আসন হল পারিবারিক ঘাঁটি রাঘোপুর, আর অন্যটি মধ্য বিহারের মধুবনির ফুলপরাস।

রাঘোপুর আসন রাজনীতির ইতিহাসে যাদব পরিবারকে বিশেষভাবে চেনে। এই আসন থেকেই একসময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন লালুপ্রসাদ যাদব ও রাবড়িদেবী। তেজস্বী নিজেও এখান থেকেই ২০১৫ সালে রাজনৈতিক ময়দানে পা দেন। ২০২০ সালের নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী সুনীল কুমারকে ৩৮,০০০ ভোটে পরাজিত করে জয়ী হন।

অন্যদিকে, ফুলপরাস আসনটি দীর্ঘদিন ধরেই জনতা দল ইউনাইটেড (জেডিইউ)র ঘাঁটি। সেখানে বর্তমান বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলের শীলা কুমারী। গত নির্বাচনে কংগ্রেস প্রার্থী কৃপানাথ পাঠক ওই আসনে দ্বিতীয় হয়েছিলেন, হেরেছিলেন প্রায় ১১,০০০ ভোটে। ফলে এবার তেজস্বীর প্রার্থী হওয়া মানে সরাসরি জেডিইউ-র শক্ত ঘাঁটিতে প্রবল চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।

রাজনৈতিক মহলের মতে, ফুলপরাস থেকে তেজস্বী প্রার্থী হলে তা একদিকে শাসক মহাজোটের অন্দরে অস্বস্তি বাড়াবে, অন্যদিকে আরজেডি শিবিরে উৎসাহ জোগাবে। কারণ এই আসনে জয় মানেই নীতীশ কুমারের গড় ভেঙে ফেলার দিকে এক ধাপ এগনো।

আরজেডি সূত্রে জানা গেছে, তেজস্বী নিজের প্রচার ও সংগঠনের কাজ দুই দিকেই জোর দিচ্ছেন। আর তাঁর এই দুই আসনে লড়াইয়ের কৌশল দলের কর্মীদের নতুন উদ্দীপনা দিচ্ছে। বিহারের রাজনৈতিক বাতাসে বর্তমানে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।


```