Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'আমি আশা করব...', দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতেই নীতীশকে বার্তা তেজস্বীর

আরজেডি নেতা তেজস্বী যাদব এক্স-এ পোস্ট করে নীতীশ কুমার ও নবগঠিত মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা পূরণের আহ্বান করেছেন।

'আমি আশা করব...', দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতেই নীতীশকে বার্তা তেজস্বীর

তেজস্বী যাদব এবং নীতীশ কুমার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 November 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) হিসেবে ঐতিহাসিক দশমবার শপথ নিয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)। এর মধ্যে টানা পঞ্চম মেয়াদ তাঁর। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিরোধী শিবির (Opposition) থেকেও শুভেচ্ছা বার্তা এল তাঁর কাছে।

আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) এক্স-এ পোস্ট করে নীতীশ কুমার ও নবগঠিত মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা পূরণের আহ্বান করেছেন।

বিহার নির্বাচনে ভোট শতাংশের হিসেবে না হলেও আসন সংখ্যার নিরিখে ধরাশায়ী হয়েছে তেজস্বী যাদবের পার্টি (RJD)। হারের দায় আগেই মাথা পেতে নিয়েছেন তিনি। এবার নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী পদে শপথের পর অবশেষে তাঁকে শুভেচ্ছা জানাতে মুখ খুললেন তেজস্বী।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর বার্তায় লেখা ছিল - বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নীতীশ কুমারকে আন্তরিক অভিনন্দন। মন্ত্রিসভায় শপথ নেওয়া সকল মন্ত্রীকেও শুভেচ্ছা। তিনি আরও যোগ করেন, দায়িত্বশীল নাগরিকদের আশা–আকাঙ্ক্ষা মেটাতে সরকার যেন প্রতিশ্রুতি রক্ষা করে এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, এটাই তাঁর কামনা।

নতুন মন্ত্রিসভার (Bihar New Cabinet) শপথ গ্রহণ পর্বে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। এছাড়াও শপথ নিয়েছেন মঙ্গল পাণ্ডে, বিজয় চৌধুরি, শ্রাবণ কুমার, বিজেন্দ্র যাদব, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল এবং অশোক চৌধুরিরা একসঙ্গে শপথবাক্য পাঠ করেন। এছাড়াও লেশি সিং, সন্তোষকুমার মাঝি, মদন সাহনি, রামকৃপাল যাদব, নীতিন নবীন ও সুনীল কুমার মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন।

মহিলা মন্ত্রীদের মধ্যে রয়েছেন, রমা নিষাদ, শ্রেয়সী সিং। জোট শরিক নেতা উপেন্দ্র কুশওয়ার ছেলে দীপক প্রকাশ। নীতীশ মন্ত্রিসভায় একমাত্র মুসলিম মন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন জামা খান। তাঁর সঙ্গে ছিলেন সঞ্জয় সিং টাইগার, অরুণ প্রসাদ, রমা দেবী এবং নারায়ণ প্রসাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ এনডিএ-র শীর্ষ নেতারা।

বিহার নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর আরজেডি-র পক্ষ থেকেও বার্তা এসেছিল। জয়–পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ, এবং দল গরিব মানুষের কথা বলতেই থাকবে। সোশ্যাল পোস্টে তারা লিখেছে - জনসেবা একটি অবিরাম যাত্রা। এখানে উত্থান–পতন অনিবার্য। পরাজয়ে দুঃখ নেই, জয়ে অহংকার নেই। আরজেডি গরিবদের দল, তাদের স্বার্থ রক্ষার লড়াই চালিয়ে যাবে।

তবে যে যাই বলুক, নীতীশ কুমারের এই দশম শপথের মাধ্যমে বিহারের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের প্রভাব আরও একবার স্পষ্ট হয়ে গেল। এনডিএ-র প্রচণ্ড সংখ্যাগরিষ্ঠতার মাঝেই তিনি নতুন মেয়াদ শুরু করলেন, আর বিরোধীরা জানাল, তাদের লড়াই থামবে না।


```