Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বলি' নয়, স্কুল বন্ধ করতে পড়ুয়াকে খুন করেছিল নাবালক! উত্তরপ্রদেশের ঘটনায় তথ্য পেল পুলিশ

স্কুলেরই এক ডিরেক্টরের গাড়ি থেকে ৯ বছরের এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল গত সেপ্টেম্বর মাসে।

'বলি' নয়, স্কুল বন্ধ করতে পড়ুয়াকে খুন করেছিল নাবালক! উত্তরপ্রদেশের ঘটনায় তথ্য পেল পুলিশ

ফাইল চিত্র

শেষ আপডেট: 27 December 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হাথরাসের একটি স্কুলের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল দেশজুড়ে। স্কুলেরই এক ডিরেক্টরের গাড়ি থেকে ৯ বছরের এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল গত সেপ্টেম্বর মাসে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, স্কুলের নামডাক বাড়াতে শিক্ষকরাই তাকে 'বলি' দিয়েছেন। কিন্তু এবার পুলিশ জানতে পেরেছে, ১৩ বছরের এক নাবালক পড়ুয়া তাকে খুন করেছিল! 

ওই বোর্ডিং স্কুলে তার পড়তে ভাল লাগছিল না। স্কুল যাতে সকলকে ছুটি দেয় এবং সে বাড়ি যেতে পারে, এই আশায় ৯ বছরের ওই পড়ুয়াকে খুন করেছিল ১৩ বছরের ওই পড়ুয়া। সম্প্রতি এমনটাই জানতে পেরেছে পুলিশ। ওই নাবালককে গ্রেফতারও করা হয়েছে। এর আগে এই ঘটনায় স্কুলের ম্যানেজার-সহ ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে এখন তারা আসল ঘটনা জানতে পারল। 

দু'মাস ধরে তদন্ত করার সময়ে স্কুলের একাধিক পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। সেই সময়ই তাঁরা জানতে পারে, একজন পড়ুয়া ঘটনার কয়েক মাস আগে থেকেই অনেককে জিজ্ঞাসা করছিল যে, কীভাবে বেশ কয়েকদিন বন্ধ রাখা যায় স্কুল! তা থেকেই সন্দেহ বাড়ে পুলিশের এবং ওই ছাত্রকে ডেকে তারা একাধিক প্রশ্ন করেন। পুলিশের সামনেই কার্যত ভয় পেয়ে সত্যিটা স্বীকার করে নেয় ওই নাবালক। 

একটি তোয়ালের সাহায্যে ওই পড়ুয়ার শ্বাসরোধ করে সে খুন করেছে বলে জেনেছে পুলিশ। স্কুলের একটি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে তার তোয়ালে নিয়ে ঘোরার ছবি। খুনের পর নাকি ওই নাবালক এক বন্ধুকে রাতে তার কাছে শুতে বলেছিল কারণ সে ভয় পাচ্ছিল।  


```