Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দিল্লি বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে সমস্যা, বিপর্যস্ত পরিষেবা, দেরিতে চলছে শতাধিক ফ্লাইট

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি। সকাল থেকে শতাধিক ফ্লাইট চলছে দেরিতে।

দিল্লি বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে সমস্যা, বিপর্যস্ত পরিষেবা, দেরিতে চলছে শতাধিক ফ্লাইট

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 7 November 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটির জেরে একাধিক ফ্লাইটে দেরি। সকাল থেকে অন্তত শতাধিক ফ্লাইটের সময়সূচি ঘেঁটেছে বলে জানাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)র একটি প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যার সমাধানে কাজ চলছে বলেও আশ্বাস দিয়েছে তারা।

সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে জানিয়েছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGIA) ফ্লাইট পরিষেবা বিঘ্নিত হয়েছে। খানিকটা দেরিতে চলছে বেশ কিছু বিমান। DIAL-সহ সমস্ত সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইট সংক্রান্ত আপডেট নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) জানিয়েছে, স্বয়ংক্রিয় বার্তা বিনিময় ব্যবস্থা বা Automatic Message Switching System (AMSS)-এ সমস্যা দেখা দিয়েছে, যা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তথ্য ব্যবস্থাকে সমর্থন করে। বর্তমানে কন্ট্রোলাররা ম্যানুয়ালি ফ্লাইট প্ল্যান প্রক্রিয়া করছেন, যার ফলে দেরি হচ্ছে। টেকনিক্যাল টিম ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছে বলে জানানো হয়েছে।

এরই মধ্যে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগো-সহ একাধিক এয়ারলাইন্স যাত্রীদের উদ্দেশে বিজ্ঞপ্তি দিয়েছে। বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করেছে তারা।

এয়ার ইন্ডিয়ার বক্তব্য “দিল্লিতে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর প্রযুক্তিগত সমস্যার কারণে সব এয়ারলাইন্সের ফ্লাইটে প্রভাব পড়েছে। এর ফলে বিমানবন্দরে এবং বিমানের ভিতর অপেক্ষার সময় বেড়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আপনার ধৈর্য প্রশংসনীয়।”

স্পাইসজেট জানিয়েছে, দিল্লি এবং উত্তর ভারতের বেশ কয়েকটি জায়গায় পরিষেবা ব্যাহত হয়েছে। কর্মীরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন। একইভাবে ইন্ডিগোও জানিয়েছে, “অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে, এতে অসুবিধা হতে পারে, ধৈর্য ধরার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যাতেও একই ধরনের ত্রুটির কারণে অন্তত ২০টি ফ্লাইট দেরিতে ওড়ে। পরে সমস্যা মিটলেও শুক্রবার সকালে ফের একই ঘটনা।

প্রসঙ্গত, দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন প্রায় ১,৫৫০টি ফ্লাইট পরিচালনা করে। গত সপ্তাহেও এখানে সন্দেহজনক জিপিএস স্পুফিংয়ের ঘটনায় একাধিক ফ্লাইটের রুট পরিবর্তন করতে হয়েছিল।

জিপিএস স্পুফিংয়ের ক্ষেত্রে ভুয়ো স্যাটেলাইট সংকেত পাঠিয়ে বিমান পরিচালনা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হয়, যার ফলে বিমান ভুল অবস্থান বা উচ্চতা নির্ধারণ করে। সাধারণ জ্যামিংয়ের মতো এটি সংকেত ব্লক না করে বরং মিথ্যা নির্দেশনা দেয়, ফলে নেভিগেশন ব্যবস্থায় ভুল পথ বা অবস্থান দেখায়।

এ ধরনের ঘটনা আগে যুদ্ধক্ষেত্রের এলাকাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তা আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব ফেলছে। গত মাসে ভিয়েনা থেকে দিল্লিগামী একটি বিমান জিপিএস স্পুফিংয়ের কারণে দুবাইয়ে নামতে বাধ্য হয়।


```