Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

শিক্ষককে নগ্ন করে পথে ঘুরিয়ে, পুলিশে দিলেন অভিভাবকরা! ছাত্রীদের নিয়মিত যৌন হেনস্থার অভিযোগ

১৩ বছরের এক কিশোরী হঠাৎ করেই টিউশন ক্লাসে যাওয়া বন্ধ করে দেওয়ায় তার মা-বাবা প্রশ্ন করে। প্রথমে সে কিছু বলতে না চাইলেও, পরে জানায়, ওই টিউশনের শিক্ষক তাকে যৌন হেনস্থা করেন। 

শিক্ষককে নগ্ন করে পথে ঘুরিয়ে, পুলিশে দিলেন অভিভাবকরা! ছাত্রীদের নিয়মিত যৌন হেনস্থার অভিযোগ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 29 August 2024 07:52

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীর সঙ্গে আপত্তিজনক ব্যবহার করেছিলেন টিউশন শিক্ষক। এমনই অভিযোগে তাঁকে নগ্ন করে হাঁটালেন স্থানীয়রা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা। মহারাষ্ট্রের পালঘরের এই ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই শিক্ষককে হেফাজতে নিয়ে এফআইআর লিখেছে তারা। রুজু হয়েছে মামলা।

সূত্রের খবর, পালঘরের ভিরার এলাকায় ১৩ বছরের এক কিশোরী হঠাৎ করেই টিউশন ক্লাসে যাওয়া বন্ধ করে দেওয়ায় তার মা-বাবা প্রশ্ন করে। প্রথমে সে কিছু বলতে না চাইলেও, পরে জানায়, ওই টিউশনের শিক্ষক তাকে যৌন হেনস্থা করেন। 
 

এর পরেই মেয়েটির মা-বাবা কয়েকজনকে নিয়ে গিয়ে চড়াও হয় অভিযুক্ত ওই শিক্ষকের উপর। শুরু হয় বচসা, তা গড়ায় হাতাহাতিতে। শেষে তাকে ক্লাস থেকে বের করে নিয়ে আসে সবাই মিলে। জামাকাপড় খুলিয়ে হাঁটানো হয় রাস্তায়।

পুলিশ জানিয়েছে, ওই মেয়েটি ছাড়াও টিউশনের আরও অন্য মেয়ের সঙ্গেও দুর্ব্যবহার করতেন ওই শিক্ষক। অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করছে তারা। জবানবন্দিও নিয়েছে। পকসো ধারায় মামলা রুজু করা হবে।  

প্রসঙ্গত, সম্প্রতি মহারাষ্ট্রেরই বদলাপুরে চার বছরের দুই স্কুল পড়ুয়া নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তাই নিয়ে প্রতিবাদে-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল মহারাষ্ট্রের নানা প্রান্ত। একটি ইংরেজি মাধ্যম স্কুলের টয়লেটে ভিতরে স্কুলেরই সাফাইকর্মী ওই দুই নাবালিকার যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় টয়লেটে কোনও মহিলা কর্মী ছিলেন না। এছাড়াও স্কুলের অধিকাংশ সিসিটিভি ক্যামেরা অচল। এই মামলা ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের জন্য ঠানের পুলিশ কমিশনারকেও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্কুল কর্তৃপক্ষ অভিযোগের পরেই প্রিন্সিপালকে সাসপেন্ড করেছে। বরখাস্ত করা হয়েছে ক্লাস টিচার ও আয়াকে। 

বদলাপুর মামলার তদন্ত এখনও চলছে, চলছে প্রতিবাদ-বিক্ষোভও। তার মধ্যেই সামনে এল পালঘরের এই ঘটনা।


```