Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তাইওয়ান চিনেরই অংশ, মেনেছে ভারত, দাবি বেজিংয়ের, চুপ নয়াদিল্লি

তাইওয়ান নিয়ে ভারতকে জড়িয়ে বেজিংয়ের দাবি সম্পর্কে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা এখনও কোনও মন্তব্য করেননি। জয়শঙ্কর তাইওয়ানকে চিনের অংশ বলে মেনে নিয়ে থাকলে ১৭ বছর পর ভারত অবস্থান বদল করল বলা চলে। এতে তাইওয়ানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিও ইউনিয়নভুক্ত দেশগুলি ভারতের উপর চটবে বলে কূটনৈতিক মহল মনে করছে। তাইওয়ানের বক্তব্য তারা একটি স্বাধীন, সার্বভৌম দেশ।

তাইওয়ান চিনেরই অংশ, মেনেছে ভারত, দাবি বেজিংয়ের, চুপ নয়াদিল্লি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 August 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: সফরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং য়ি বর্তমানে ভারত সফর করছেন। দু'দিনের সফরে নয়া দিল্লি এসেছেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করল, সোমবার বেজিংয়ে ওয়াং য়ি-র সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সর্বদা এক চিনি নীতিতে বিশ্বাসী। তাইওয়ানকে নয়াদিল্লি চিনের অংশ বলে মনে করে।

বেজিংয়ে সোমবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে চিনের বিদেশমন্ত্রী মঙ্গলবার সকালে নয়াদিল্লি এসেছেন। মঙ্গলবার তিনি বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।

তাইওয়ান নিয়ে ভারতকে জড়িয়ে বেজিংয়ের দাবি সম্পর্কে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা এখনও কোনও মন্তব্য করেননি। জয়শঙ্কর তাইওয়ানকে চিনের অংশ বলে মেনে নিয়ে থাকলে ১৭ বছর পর ভারত অবস্থান বদল করল বলা চলে। এতে তাইওয়ানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিও ইউনিয়নভুক্ত দেশগুলি ভারতের উপর চটবে বলে কূটনৈতিক মহল মনে করছে। তাইওয়ানের বক্তব্য তারা একটি স্বাধীন, সার্বভৌম দেশ।

২০০৮-এর আগে পর্যন্ত বেজিংয়ের এক চিন নীতি নিয়ে কোনও আপত্তি ছিল না ভারতের। তাইওয়ানকে চিনের অংশ বলে মানত ভারত। ওই বছর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। চিন জম্মু-কাশ্মীর, লাদাখ ও অরুণাচল প্রদেশের বাসিন্দাদের স্টেপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিলে। স্টেপল ভিসা দেওয়া হয় বিতর্কিত এলাকার বাসিন্দাদের। চিনের সিদ্ধান্তের অর্থ দাঁড়ায় তারা জম্মু-কাশ্মীর, লাদাখ ও অরুণাচলকে ভারতের অংশ বলে মনে করে না।

সেই থেকে ভারতও তাইওয়ানকে চিনের অংশ বলে মানতে অস্বীকার করে। সেই অবস্থানের বদল ঘটে ২০১৮-তে। ওই বছর এয়ার ইন্ডিয়া তাদের তাইওয়ান ফ্লাইটের রুটের নাম বদলে করে চাইনিজ তাইপেই। কূটনৈতিক মহলের একাংশের মতে, জয়শঙ্কর তাইওয়ানকে চিনের অংশ বলে মেনে নিয়ে থাকলে তা নতুন কোনও সিদ্ধান্ত বলা যাবে না। তবে অবশ্যই আগের অবস্থানে ফিরে যাওয়ার ইঙ্গিত। এক চিন হল ১৯৪৯-এ যাত্রা শুরু করা পিপলস রিপাবলিক অফ চায়না। তাইওয়ান সেই চিনের অংশ ছিল। সেই চিনের সঙ্গেই ৭৫ বছর আগে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। যে কারণে তাইওয়ান এবং ভারত একে অপরের দেশে কোনও দূতাবাস স্থাপন করেনি।


```