Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

বাংলায় এবার সাঁড়াশি আক্রমণ চলবে: হিন্দিবলয়ে গেরুয়া ঝড়ের পর শুভেন্দু

শুভেন্দু অবশ্য ষাঁড়াশি আক্রমণ বলতে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, হিন্দিবলয়ে এই ফলাফলের পর জাতীয় স্তরে বিরোধীদের বিরুদ্ধে চলতি কেন্দ্রীয় এজেন্সির তদন্তে গতি আসতে পারে। কারণ, মোদী-অমিত শাহরা কোনও ফলাফলেই সন্তুষ্ট হয়ে বসে থাকেন না। তা তাঁদের রাজনীতির ধরণএ নয়।

বাংলায় এবার সাঁড়াশি আক্রমণ চলবে: হিন্দিবলয়ে গেরুয়া ঝড়ের পর শুভেন্দু

শেষ আপডেট: 3 December 2023 18:53

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বেলা তখন সাড়ে ১২টা। চার রাজ্যের ভোট গণনায় ফলাফলের ধারা ততক্ষণে মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে। এও স্পষ্ট হয়ে গিয়েছে হিন্দিবলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে গেরুয়া ঝড় চলেছে। তাতে খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস। তা দেখেই প্রবল আক্রমণাত্মক হয়ে বাংলায় হই হই করে মাঠে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররা। 

শুভেন্দু বরাবরই আগ্রাসী রাজনীতিক। এদিন হিন্দিবলয়ে ভোটের ট্রেন্ড দেখে শুভেন্দু সাংবাদিকদের বলেন, “রাজস্থান. মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে দেশদ্রোহীরা পরাস্ত হয়েছে। রাষ্ট্রবাদ জিতেছে। বাংলাতেও রাষ্ট্রবাদী শক্তি জিতবে। প্রথমে ২৪-এর ভোটে জিতবে। তার পর ২৬ সালে বাংলা থেকে হাওয়া হয়ে যাবে তৃণমূল।” শুভেন্দু এও বলেন, “বাংলায় এবার ষাঁড়াশি আক্রমণ চলবে।”

শুভেন্দু অবশ্য সাঁড়াশি আক্রমণ বলতে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, হিন্দিবলয়ে এই ফলাফলের পর জাতীয় স্তরে বিরোধীদের বিরুদ্ধে চলতি কেন্দ্রীয় এজেন্সির তদন্তে গতি আসতে পারে। কারণ, মোদী-অমিত শাহরা কোনও ফলাফলেই সন্তুষ্ট হয়ে বসে থাকেন না। তা তাঁদের রাজনীতির ধরনও নয়। সম্ভবত সেটা আন্দাজ করে শুভেন্দুরা আশা করছেন, বাংলায় এবার দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি আরও সক্রিয় হবে। এমনিতেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

এ ব্যাপারে প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “উনিশের লোকসভা ভোটের পর বাংলায় এমন লম্ফঝম্ফ আগেও করেছিল বিজেপি। কিন্তু বাংলার মাটি কতটা শক্ত অমিত শাহরা বুঝতে পেরেছেন। বাংলায় ওদের ভোট নেই। কংগ্রেস আর তৃণমূল এক নয়। বিজেপিকে বাংলায় ফের ঘোল খাইয়ে ছাড়বে জোড়াফুল। কোনও এজেন্সি ওদের জেতাতে পারবে না”।


```