Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ঝাড়খণ্ডে বিজেপি এলে, বাংলাতেও আসবে! ভোটের প্রচারে গিয়ে বিরোধী জোটকে তুলোধনা শুভেন্দুর

শুভেন্দুর অভিযোগ, যেখানে জোটের সরকার রেয়েছে। সেখানে নারী নির্যাতন মাত্রা ছাড়িয়ে গিয়েছে।

ঝাড়খণ্ডে বিজেপি এলে, বাংলাতেও আসবে! ভোটের প্রচারে গিয়ে বিরোধী জোটকে তুলোধনা শুভেন্দুর

ঝাড়খণ্ডে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 28 October 2024 19:36

দ্য ওয়াল ব্যুরো: তুষ্টিকরণ বা জাতপাত নয়, নরেন্দ্র মোদীর বিকাশের উপর ভরসা রেখেই ভোট দিন। বিধানসভা ভোটের আগে সোমবার ঝাড়খণ্ডের জামতাড়া ও নালায় দুটি জনসভা করেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই হিমন্ত সোরনের সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আর্জি জানালেন তিনি।

শুভেন্দু এদিন মনে করিয়ে দেন, যেখানে জোটের সরকার রেয়েছে। সেখানে নারী নির্যাতন মাত্রা ছাড়িয়ে গিয়েছে। বাংলা হোক বা ঝাড়খণ্ড, বিরোধী শাসিত রাজ্যগুলিতে শুধুমাত্র জাতপাত, তুষ্টিকরণের উপর ভিত্তি করেই ভোটাভুটি হয়। বিরোধী দলনেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ধারণা বদলে দিয়েছেন। এখন মানুষ শুধু উন্নয়ন দেখেই ভোট দেন।

ঝাড়খণ্ডে ভোটের প্রচারে গেলেও শুভেন্দুর বক্তব্যে উঠে আসে বাংলার প্রসঙ্গ। বিরোধী দলনেতার অভিযোগ, সন্দেশখালি থেকে আরজি কর প্রতিদিনই মাতৃ শক্তিকে অপমান করা হচ্ছে। উপস্থিত বিজেপি কর্মী, সমর্থকদের উদ্দেশে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক মনে করিয়ে দেন, মূলত ‘সুশাসন’ ও সুরক্ষার পক্ষে ভোট দিন।

নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের জয়ের কথা মনে করিয়ে শুভেন্দু বলেন, মনে রাখবেন ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে শয়ে শয়ে রোহিঙ্গারা ঢুকে পড়ছেন। এর পিছনে কলকাঠি নাড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরাল করার দাবি তুলে শুভেন্দু জানান, এই নির্বাচন ঝাড়খণ্ডের মাটি ও মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই।

এদিন নালা বিধানসভায় বিজেপির মনোনীত প্রার্থী মাধব চন্দ্র মাহাতো জামতাড়া বিধানসভা প্রার্থী সীতা সোরেনের সমর্থনে জোড়া নির্বাচনী সভা সারেন শুভেন্দু। তিনি মনে করিয়ে দেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে, বাংলাতেও আসবে। শুভেন্দু মনে করিয়ে দেন, রাজ্যে শান্তিপূর্ণ ভোট হলে হিন্দু সনাতনীরা বিজেপিকেই সমর্থন করবেন।

রবিবারই সল্টলেকে ইজেডসিসির মঞ্চ থেকে সনাতনী হিন্দুদের এক হয়ে জবাব দেওয়ার কথা বলেছিলেন বিরোধী দলনেতা। সোমবারও ঝাড়খণ্ডে ভোটের প্রচারে গিয়ে শুভেন্দুর সাফ বার্তা, হিন্দুরা এক হন। তাহলে কোনও শক্তিই বিজেপিকে আটকাতে পারবে না।

আগামী ১৩ নভেম্বর থেকে ঝাড়খণ্ডে বিধানসভা ভোট। দু’দফায় হবে ভোটগ্রহণ। ১৩ নভেম্বর প্রথম এবং ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট রয়েছে। মোট ৮১ আসনের ভোটগ্রহণ পর্ব শেষে গণনা হবে ২৩ নভেম্ব


```