Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেট বিছিয়ে দেব, খাওয়াথাকার দায় আমাদের? প্রশ্ন সুপ্রিম কোর্টের

দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন বলে, আপনারা কি চান ওদের (রোহিঙ্গা) জন্য রেড কার্পেট বিছিয়ে দেব আমরা?

অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেট বিছিয়ে দেব, খাওয়াথাকার দায় আমাদের? প্রশ্ন সুপ্রিম কোর্টের

আদালত রোহিঙ্গাদের জন্য অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে একথা জানায়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 2 December 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: রোহিঙ্গা অনুপ্রবেশ মঙ্গলবার ঝাঁঝাল ভাষায় সুপ্রিম কোর্ট জানাল, আমরা কি ওদের জন্য লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন বলে, আপনারা কি চান ওদের (রোহিঙ্গা) জন্য রেড কার্পেট বিছিয়ে দেব আমরা? একটি হেবিয়াস কর্পাস আবেদনে অভিযোগ তোলা হয়েছিল, রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে। এর জবাবে আদালত রোহিঙ্গাদের জন্য অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে একথা জানায়।

বেঞ্চ বলেছে, যারা দেশে অবৈধভাবে ঢুকে পড়েছে, তাদের জন্য বিচারসভা দারুণ কোনও রক্ষাকবচ দেবে, এটাই কি আবেদনকারীরা চান? আদালত বলেছে, রোহিঙ্গারা এদেশে ঢুকেছে চোরাপথে। আর এখন তারাই এখানে এদেশের অধিকার যেমন- খাদ্য ও আশ্রয়ের দাবি জানাচ্ছে। প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, ওরা সুড়ঙ্গপথে এদেশে ঢুকে এখন খাবার ও আশ্রয়ের মতো অধিকারের দাবি তুলছে।

প্রধান বিচারপতি দেশের কল্যাণকর উৎসের সীমাবদ্ধতার চাপের বিষয়ে জোর দিয়ে জানতে চান, আপনাদের গরিব শিশুরা কি এই সুবিধাগুলি পাওয়ার যোগ্য নয়? আমরা কি এবার ওদের জন্য আইনের পরিসীমা বাড়াতে যাব?

একইসঙ্গে বেঞ্চ দেশে অবৈধভাবে অনুপ্রবেশের বিষয়ে নিরাপত্তার বিপদ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত দেশের উত্তর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের বিপদ নিয়ে শঙ্কিত আদালত। প্রধান বিচারপতি বলেন, উত্তর ভারতে আমাদের খুবই বিপজ্জনক সীমান্ত এলাকা রয়েছে। যদি কোনও অনুপ্রবেশকারী অবৈধভাবে দেশে ঢুকে পড়ে, তাহলে কি ওদের এখানে থাকাখাওয়া দেওয়ার কোনও দায়বদ্ধতা আমাদের থাকে? প্রশ্ন তুলেছেন তিনি। 


```