Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়ারা আপত্তি জানাতে আধার কার্ড জমা দিতে পারবেন: সুপ্রিম কোর্ট

বিহারের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়া মানুষের জন্য বড় স্বস্তির বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়ারা আপত্তি জানাতে আধার কার্ড জমা দিতে পারবেন: সুপ্রিম কোর্ট

যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা আপত্তি জানাতে আধার কার্ড (Aadhar Card) জমা দিতে পারবেন।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 August 2025 22:55

দ্য ওয়াল ব্যুরো: বিহারের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়া মানুষের জন্য বড় স্বস্তির বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার বিচারপতি সুর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে— যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা আপত্তি জানাতে আধার কার্ড (Aadhar Card) জমা দিতে পারবেন।

এর আগে নির্বাচন কমিশন (Election Commission) যুক্তি দিয়েছিল, আধার পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হলেও নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ নয়। ফলে এটি ১১টি স্বীকৃত নথির তালিকায় রাখা হয়নি। তবে আদালত জানিয়েছে, পরিচয় ও বসবাসের প্রমাণ হিসেবে আধার আইনগতভাবে স্বীকৃত, তাই এটি গ্রহণ করতেই হবে।

 

আদালতের নির্দেশ, ২০২৫ সালের ভোটার তালিকায় থাকা কিন্তু খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম জেলা পর্যায়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, সঙ্গে উল্লেখ করতে হবে নাম মুছে দেওয়ার কারণ। এই তালিকা বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে হবে এবং সর্বাধিক প্রচারিত আঞ্চলিক ভাষার পত্রিকায় ছাপাতে হবে। পাশাপাশি দূরদর্শন ও অন্যান্য টিভি চ্যানেল এবং জেলা নির্বাচন আধিকারিকদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও নোটিস দিতে হবে।

পিটিশনারদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, আদালতের এই নির্দেশে বহু মানুষ স্বস্তি পাবেন। অন্তত তাঁরা জানতে পারবেন কেন তাঁদের নাম বাদ গেছে এবং আপিল করতে পারবেন। সিনিয়র আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি আগে থেকেই আধারকে গ্রহণযোগ্য নথির তালিকায় রাখার দাবি তুলেছিলেন। আদালতও উল্লেখ করেছে, আধার নাগরিকত্বের প্রমাণ না হলেও পরিচয়পত্র হিসেবে এটি আইনত বৈধ, তাই বাদ দেওয়া যাবে না।

সিনিয়র আইনজীবী শাদান ফরাসতের কথায়, ‘‘আজকের রায়ে ক্ষতিগ্রস্তরা অন্তত ন্যায়বিচারের সুযোগ পাবেন। তাঁরা আধার দিয়েও দাবি জানাতে পারবেন। আমরা আইনি লড়াই চালিয়ে যাব।’’


```