Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সিএএ নিয়ে মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে, দায়ের হয়েছে ২০০’র বেশি মামলা

কেন্দ্রীয় সরকার গত ১৩ মার্চ সিএএ কার্যকর করতে চেয়ে বিজ্ঞপ্তি জারির পর এই মামলাগুলি হয়েছে।

সিএএ নিয়ে মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে, দায়ের হয়েছে ২০০’র বেশি মামলা

সিএএ নিয়ে মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 19 March 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো: সিএএ নিয়ে মঙ্গলবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন একাধিক ব্যক্তি ও সংগঠন। সব মিলিয়ে মামলার সংখ্যা দু’শোর বেশি। 

ব্যক্তিগত মামলাকারীদের অন্যতম হলেন এআইএমআইএম নেতা আসাউদ্দীন ওয়েইসি। সংগঠনগতভাবে অন্যতম মামলাকারী ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ মঙ্গলবার মামলাটি শুনবে। 

কেন্দ্রীয় সরকার গত ১৩ মার্চ সিএএ কার্যকর করতে চেয়ে বিজ্ঞপ্তি জারির পর এই মামলাগুলি হয়েছে। এছাড়া সিএএ-তে রাষ্ট্রপতি সম্মতি দেওয়ার পর পরই একাধিক মামলা জারি হয়েছিল এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে। সেই মামলার শুনানিও মাঝপথে থেমে আছে। সবগুলি মামলাই একত্রে শুনবে বেঞ্চ। 

সুপ্রিম কোর্টের ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত মামলার রায় নিয়ে এমনীতেই কেন্দ্রীয় সরকার বিপাকে আছে। এবার সিএএ নিয়ে সরকারের বিরুদ্ধে রায় হলে শাসক দল বিজেপি আরও সমস্যায় পড়বে, তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যে সিএএ সমর্থনকারীরাও বিজ্ঞপ্তি নিয়ে একাধিক অস্বস্তিকর প্রশ্ন তুলে নাগরিকত্ব দেওয়াতে সরকারের স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

তাদের প্রশ্ন মূলত দুটি। এক. যে সব নথিপত্র চাওয়া হয়েছে সেগুলি কি বাস্তবে পেশ করা সম্ভব। ষাট-সত্তর বছর আগে পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা মানুষ কীভাবে সে দেশে বসবাসের নথি সংগ্রহ করবে? দুই. নথিপত্র দেখানোর পরও যাদের নাগরিকত্ব মিলবে না, তাদের কী হবে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারে বারে ডিটেনশন ক্যাম্প গড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। স্বভাতই প্রশ্ন উঠেছে নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ বাসিন্দাদের ভবিষ্যৎ কী? তারা কি ‘দেশহীন নাগরিক’ পরিচয় নিয়ে বাঁচবেন?


```