Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হেমন্ত সোরেনের জামিনের আর্জি নাকচ সুপ্রিম কোর্টে, জুটল ভর্ৎসনা, পারবেন না প্রচারে বেরতে

ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারিতে সরকারি অর্থ তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে সোরেনকে।

হেমন্ত সোরেনের জামিনের আর্জি নাকচ সুপ্রিম কোর্টে, জুটল ভর্ৎসনা, পারবেন না প্রচারে বেরতে

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

শেষ আপডেট: 22 May 2024 14:02

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো নির্বাচনী প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বুধবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা সোরেনের ইডি গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আনা আবেদন নাকচ করে দেয় সর্বোচ্চ আদালত।

বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সতীশচন্দ্র শর্মাকে নিয়ে গঠিত অবসরকালীন বেঞ্চ এদিন ইন্ডিয়া জোট শরিক নেতা সোরেনকে প্রবল ভর্ৎসনাও করে। হেমন্ত সোরেন সুপ্রিম কোর্টের কাছে তথ্য গোপন করেছেন বলে বেঞ্চ জানিয়েছে। বিচারাধীন আদালতে হেমন্ত একটি জামিনের আবেদন করেছিলেন। সে তথ্য শীর্ষ আদালতের কাছে চেপে যাওয়া হয়েছিল। যে আচরণকে কলঙ্কমুক্ত নয় বলে আদালতের মত।

ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারিতে সরকারি অর্থ তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে সোরেনকে। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সোরেনের কৌঁসুলি কপিল সিবালকে আবেদন খারিজ করে দেওয়া হবে বলে আদালত সতর্ক করে দেওয়ার পরই তিনি আর্জি প্রত্যাহার করে নেন।

বুধবার আদালতের রায়ে স্পষ্ট যে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সর্বাধিনায়ক ভোটের আগে আর প্রচারে বেরনোর সুযোগ পাবেন না। কপিল সিবালকে বেঞ্চ বলে, আপনাদের আচরণ স্পষ্ট নয়। আপনার মক্কেল অনেক কিছু চেপে গিয়েছেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট সোরেনকে বলেছিল, বিচারাধীন আদালত যখন অর্থ তছরুপের প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে, তখন কী করে তিনি আশা করেন ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানানোর।

হেমন্ত সোরেনের আবেদনকে একইসঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের সঙ্গে পৃথক করে দেখে আদালত। উল্লেখ্য, ভোটের প্রচারের জন্য আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। বেঞ্চের মতে, কেজরিওয়ালকে যখন ১০ মে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল, তখন তিনি বিচারাধীন আদালতে জামিনের আবেদন করেননি। এমনকী নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে কোনও প্রাথমিক অপরাধ প্রমাণিত হয়নি।

অপরপক্ষে ঝাড়খণ্ডের বিচারাধীন আদালত সরকারি অর্থ তছরুপ আইনে সোরেনের বিরুদ্ধে অনিয়মের প্রাথমিক তথ্য পেয়েছে বলে জানিয়েছে। এবং সে কারণে তাঁর জামিনের আবেদন নাকচও হয়েছে।


```