Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, অবাধে গাছ কাটা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

প্রবল বর্ষণে ভাসছে উত্তর ভারত। পাহাড়ে গাছ কাটা নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরকে নোটিশ পাঠানো হয়েছে।

 

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, অবাধে গাছ কাটা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

ছবিটি এআই দিয়ে তৈরি

গার্গী দাস

শেষ আপডেট: 4 September 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের একাধিক রাজ্যে ভয়াবহ বন্যা, ভূমিধস। গত কয়েকদিনে মৃত্যু হয়েছে বহু মানুষের। ভেসে গেছে বাড়ি-ঘর, রাস্তা। রাজধানীর অবস্থাও শোচনীয়। এই পরিস্থিতির জন্য মানুষকেই দুষল সুপ্রিম কোর্ট। বেআইনিভাবে গাছ কেটে ফেলা হচ্ছে বলে দেখিয়ে দেওয়া হল চোখে আঙুল দিয়ে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায়, আইন খোলাখুলিই ভাঙা হচ্ছে, আর এর ফলে প্রকৃতির ওপর মারাত্মক চাপ পড়ছে। আদালত কেন্দ্র, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর সরকারকে নোটিস পাঠিয়েছে।

নিজে থেকেই এই বিষয়ে নজর দিয়ে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভিনোদ চন্দ্রন বলেন, 'উন্নয়ন ও পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি।' প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করেন, ‘আমরা নজিরবিহীন বৃষ্টি ও বন্যা প্রত্যক্ষ করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে বেআইনিভাবে গাছ কেটে ফেলা হয়েছে। এটি নিঃসন্দেহে গুরুতর ইস্যু।’ তিনি আরও জানান, পাঞ্জাবে পুরো গ্রাম আর চাষের জমি জলে ডুবে গিয়েছে।

শুনানিতে হাজির সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রকৃতির সঙ্গে অতিরিক্ত খেলছি, এখন প্রকৃতিই আমাদের আঘাত করছে।’ আদালত তাঁকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ব্যবস্থা নিয়ে তিন সপ্তাহের মধ্যে জবাব দাখিল করতে।

উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা এখন তীব্র সঙ্কটে। অস্বাভাবিক বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা, ভূমিধস। হিমাচল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অগস্ট মাসে ১৯৪৯ সালের পর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সেখানে। ক্রমাগত ভূমিধস ও জমি ধসে ঘরবাড়ি ভেঙে পড়ছে, সড়ক ভেসে যাচ্ছে। প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪০ জন, আরও অনেক মানুষ নিখোঁজ।

উত্তরাখণ্ডেও টানা বর্ষণে গঙ্গা, আলকানন্দা ও মন্দাকিনী-সহ একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। প্রাণহানির সংখ্যা ৮০ ছাড়িয়েছে। জম্মু ও কাশ্মীরের জম্মু অঞ্চলে বারবার মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়েছে। রামবন ও রিয়াসি জেলায় সড়কপথ বারবার বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন একাধিক মানুষ। স্থগিত রাখতে হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা।

পাঞ্জাবে প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণা করা হয়েছে সরকারি ভাবে। ১,৪০০-র বেশি গ্রাম জলে ডুবে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ। ৩.৭ লক্ষ একর কৃষিজমি জলে তলিয়ে ফসল ব্যাপকভাবে নষ্ট হয়েছে।

এদিকে দিল্লিতে টানা বর্ষণ ও হরিয়ানার হাতনিকুণ্ড ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে যমুনা বিপদসীমার উপরে বইছে। তলিয়ে গিয়েছে রাজধানীর বিস্তীর্ণ এলাকা। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট, উন্নয়নের নামে প্রকৃতির ওপর চাপ বাড়ানো হলে তার প্রতিশোধ ভয়ঙ্কর রূপেই নেমে আসে। এবার সেই সতর্কবার্তাই পৌঁছে গেল কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে।


```