Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দিল্লিতে জোর করে চালু করা যাবে না আয়ুষ্মান ভারত, ভোটের আগে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হলেও বাংলা এবং দিল্লি এই প্রকল্প কার্যকর করেনি।

দিল্লিতে জোর করে চালু করা যাবে না আয়ুষ্মান ভারত, ভোটের আগে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ফাইল ছবি

শেষ আপডেট: 17 January 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে কোনওভাবেই জোর দেওয়া যাবে না দিল্লি সরকারকে। বিধানসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তিতে আম আদমি পার্টি। শুক্রবার দেশের শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসুত এই প্রকল্প চালু করার জন্য কোনও রাজ্যকে জোর করা চলবে না।

যদিও সুপ্রিম কোর্টের আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয়, আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করতেই হবে আপ সরকারকে। কিন্তু দিল্লিতে আয়ুষ্মান ভারতের থেকে ভাল এবং কার্যকরী স্বাস্থ্য বিমা প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে বলে পাল্টা দাবি করে প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। শুক্রবার সেই নির্দেশেই সুপ্রিম কোর্টের সিলমোহর পড়ল।

এদিন সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি স্পষ্ট জানান, এভাবে সরকারকে নীতি নির্ধারণের ক্ষেত্রে নির্দেশ দিতে পারে না আদালত। কেন্দ্র-রাজ্য সম্পর্কের ব্যাখ্যাই আদালত বদলে দিচ্ছে। এরপরই দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর দিল্লি সরকারের যুক্তিকেই মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। 

দিল্লির আপ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দিচ্ছে না। সাধারণ মানুষকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন অভিযোগ তুলেই দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় দিল্লি বিজেপির পক্ষ থেকে। পাল্টা আপ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, মামলাটি জনস্বার্থ আকারে করা হলেও এটি আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনও সাধারণ মানুষ মামলা দায়ের করেননি। করেছেন রাজনৈতিক নেতারা। যাঁরা এই মুহূর্তে দিল্লিতে বিরোধী দলের আসনে রয়েছেন। নির্বাচনের আগে আমাদের সরকারকে বেকায়দায় ফেলতে এই চক্রান্ত করা হচ্ছে।' 

কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হলেও বাংলা এবং দিল্লি এই প্রকল্প কার্যকর করেনি। বাংলা এবং দিল্লি দুই সরকারেরই বক্তব্য, কেন্দ্রের ওই প্রকল্প চালু করলে আখেরে সাধারণ মানুষেরই ক্ষতি হবে।

আপ সরকার জানিয়েছে, ইতিমধ্যেই রাজ্যবাসীকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য দিল্লি আরোগ্য কোষ প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্পে সাধারণ মানুষ অধিক উপকৃত হচ্ছেন। কেন্দ্রের প্রকল্পটি রাজধানীর অল্প সংখ্যক মানুষকে সুবিধা দেবে। তাই আয়ুষ্মান প্রকল্প চালু করার প্রয়োজন নেই।

প্রসঙ্গত, ২০১৮ সালে দেশের অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিকদের বিনামূল্যে চিকিৎসার জন্য কেন্দ্রের তরফে এই জনস্বাস্থ্য প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ হতে হবে।

৫ ফেব্রুয়ারি বুধবার দিল্লি বিধানসভার ৭০ আসনের ভোটগ্রহণ। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি, শনিবার। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। সব মিলিয়ে ভোটের আগে শীর্ষ আদালতের নির্দেশে গেরুয়া শিবির যে বড়সড় অস্বস্তিতে পড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।


```