Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডিজিটাল গ্রেফতারির বাড়বাড়ন্ত, লাগাম টানতে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সিবিআই ও স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিস জারি (Notice) করে জানিয়েছে, এই ধরনের অপরাধ রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ডিজিটাল গ্রেফতারির বাড়বাড়ন্ত, লাগাম টানতে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 October 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে দ্রুত বাড়ছে ডিজিটাল প্রতারণা ও তথাকথিত ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর (Digital Arrest) ঘটনা। এবার সেই বিষয়েই উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়ে জানিয়েছে, ভুয়ো বিচারের আদেশ ব্যবহার করে নাগরিকদের প্রতারণা ও হেনস্থার ঘটনা বন্ধে অবিলম্বে কেন্দ্র (Centre) ও রাজ্যগুলির মধ্যে সমন্বিত পদক্ষেপের প্রয়োজন।

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সিবিআই ও স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিস জারি (Notice) করে জানিয়েছে, এই ধরনের অপরাধ রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলাটি গ্রহণ করে, কারণ ২১ সেপ্টেম্বর হরিয়ানার অম্বালা জেলার এক প্রবীণ দম্পতি অভিযোগ জানান তাঁদের কাছ থেকে ১.৫ কোটি টাকা প্রতারণা করে নেওয়া হয়েছে এক তথাকথিত ‘ডিজিটাল গ্রেফতার’ চক্রের মাধ্যমে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তেরা নিজেদের সিবিআই, আইবি ও বিচার বিভাগের আধিকারিক বলে দাবি করে ভিডিও কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করেছিল। তাঁরা নকল সুপ্রিম কোর্টের আদেশ ও প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার জাল স্বাক্ষর দেখিয়ে তাঁদের ভয় দেখিয়ে একাধিক ট্রানজ্যাকশনে বিপুল টাকা হাতিয়ে নেয়।

এই ঘটনায় অম্বালা সাইবার ক্রাইম ব্রাঞ্চে দুটি এফআইআর দায়ের হয়েছে। আদালত জানিয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়— বরং দেশজুড়ে একই ধরনের প্রতারণার বহু অভিযোগ উঠছে, বিশেষ করে প্রবীণ নাগরিকদের লক্ষ্য করেই এই ধরনের চক্র কাজ করছে।

বিচারপতি সুর্য কান্ত আদালতে বলেন, “ভুয়ো বিচারকের স্বাক্ষর ও নকল আদালতের সিলমোহর দিয়ে আদেশ জারি করা মানে জনমানসে আদালতের বিশ্বাসযোগ্যতার ভিত কেঁপে ওঠা। এটি সাধারণ প্রতারণা নয়, এটি বিচারব্যবস্থার প্রতি আঘাত।”

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বম্বে হাইকোর্টের নাম ও সিল, এমনকি ইডি ও সিবিআই-এর নাম ব্যবহার করেও এই প্রতারণা চালানো হয়েছে। আদালতের মতে, এই ‘বেপরোয়া অপরাধমূলক কাজ’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আইনের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে।

আদালত হরিয়ানা সরকার ও অম্বালা সাইবারক্রাইম ইউনিটকেও নোটিস পাঠিয়েছে, যাতে তদন্ত দ্রুত সম্পূর্ণ হয়।


```