Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলারাও খোরপোশ পাওয়ার যোগ্য, জানাল সুপ্রিম কোর্ট

এক মুসলিম পুরুষের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট

বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলারাও খোরপোশ পাওয়ার যোগ্য, জানাল সুপ্রিম কোর্ট

বিবাহবিচ্ছিন্নাদের অধিকার রক্ষা আইন, ১৯৮৬ অনুসারে মুসলিম মহিলাদের ধর্মনিরপেক্ষতার চোখে আলাদা করে দেখা যায় না।

শেষ আপডেট: 10 July 2024 12:40

দ্য ওয়াল ব্যুরো: বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলারাও খোরপোশ পাওয়ার যোগ্য। ভারতীয় দণ্ডবিধির ১২৫ নম্বর ধারা অনুযায়ী বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলারা আদালতে খোরপোশের দাবি জানাতে পারবেন। বুধবার, ১০ জুলাই, একথা সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

এদিন বিচারপতি বিভি নাগরত্ন এবং অগাস্টিন জর্জ ম্যাসির বেঞ্চ এক মুসলিম পুরুষের আর্জি খারিজ করে দেয়। তিনি বিবাহবিচ্ছিন্না স্ত্রীর আনা ভারতীয় দণ্ডবিধির ১২৫ ধারা মোতাবেক খোরপোশের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কিন্তু, আদালত জানিয়ে দেয়, বিবাহবিচ্ছিন্নাদের অধিকার রক্ষা আইন, ১৯৮৬ অনুসারে মুসলিম মহিলাদের ধর্মনিরপেক্ষতার চোখে আলাদা করে দেখা যায় না।

বিচারপতি নাগরত্ন এবং ম্যাসি এ বিষয়ে পৃথক কিন্তু সহমত পোষণ করে রায় দেন। বিচারপতি নাগরত্ন বলেন, আমরা ফৌজদারি আর্জি খারিজ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে, ভারতীয় দণ্ডবিধির ১২৫ নম্বর ধারা শুধু বিবাহিতাদের ক্ষেত্রেই নয়, সকল মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য।

বেঞ্চ ব্যাখ্যা দিয়ে বলেছে, ভারতীয় দণ্ডবিধির ১২৫ নম্বর ধারায় যদি কোনও মুসলিম মহিলার বিবাহবিচ্ছিন্নের আর্জির শুনানি পড়ে থাকে তাহলে তিনি খোরপোশ পেতে পারেন। মুসলিম মহিলা (বিবাহ অধিকার রক্ষা) আইন, ২০১৯-এ এর বন্দোবস্ত আছে।

সম্প্রতি তেলঙ্গানা হাইকোর্ট আবেদনকারী মহম্মদ আবদুস সামাদকে তাঁর প্রাক্তন স্ত্রীকে মাসে ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এদিন সেই আর্জি খারিজ হয়ে যায় সর্বোচ্চ আদালতেও। এক যুগান্তকারী রায়ে শাহ বানো মামলাতেও সুপ্রিম কোর্ট বলেছিল, খোরপোশের ক্ষেত্রে মুসলিম মহিলারাও তা পাওয়ার যোগ্য। উল্লেখ্য, আবেদনকারী হাইকোর্টে বলেছিলেন যে, মুসলিম পার্সোনাল ল অনুসারে ২০১৭ সালে তাঁদের ডিভোর্স হয়েছিল। কিন্তু, সেই আর্জি নাকচ করে দিয়ে উচ্চ আদালত জানিয়ে দেয় প্রাক্তন স্ত্রীকে মাসে ১০ হাজার টাকা করে খোরপোশ দিতে হবে এবং পারিবারিক আদালতকে ৬ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেয়।


```