Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা না দিলে...', অ্যাপোলো হাসপাতালকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

প্রতীকী ১ টাকা লিজ দিয়ে ১৫ একর জমিতে অ্যাপোলো গ্রুপ এই হাসপাতাল তৈরি করেছিল। শর্ত ছিল 'নো প্রফিট, নো লস' ভিত্তিতে কাজ করবে এই হাসপাতাল।

'গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা না দিলে...', অ্যাপোলো হাসপাতালকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 26 March 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো: গরিব মানুষকে যদি বিনামূল্যে চিকিৎসা না দেওয়া হয় তাহলে বড় পদক্ষেপ নেওয়া হবে। ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালকে (Apollo Hospital) সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে নির্দেশ না মানলে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস-কে (AIIMS) বলা হবে এই হাসপাতালের দায়িত্বভার নিয়ে নিতে। 

প্রতীকী ১ টাকা লিজ দিয়ে ১৫ একর জমিতে অ্যাপোলো গ্রুপ এই হাসপাতাল তৈরি করেছিল। শর্ত ছিল 'নো প্রফিট, নো লস' ভিত্তিতে কাজ করবে এই হাসপাতাল। গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে তাঁরা। কিন্তু সু্প্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিনামূল্যে চিকিৎসা দেওয়া তো দূর, বেসরকারি হাসপাতালে যেভাবে চলে এই হাসপাতালও পুরোদমে সেই পন্থায় চালানো হচ্ছে। আর গরিব মানুষ চড়া দামের কারণে চিকিৎসার সুযোগই পাচ্ছে না। 

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটেশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ইন্দ্রপ্রস্থ মেডিক্যাল কর্পোরেশন লিমিটেড দ্বারা চালিত এই হাসপাতাল লিজ চুক্তির শর্ত ভঙ্গ করছে। শর্ত অনুযায়ী, কোনও রকম দ্বিচারিতা ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া এক-তৃতীয়াংশ রোগীদের এবং আউটডোরের ৪০ শতাংশ রোগীদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা কর্তৃপক্ষের। কিন্তু এসব কোনও নিয়মই মানা হচ্ছে না। তাই শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, নিয়ম না মেনে কাজ করলে এই অ্যাপোলো হাসপাতালের যাবতীয় দায়িত্ব এইমস-কে হস্তান্তর করে দিতে হবে। 

দিল্লির সরকারের বিরুদ্ধেও কার্যত ক্ষোভ উগরে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতির কথায়, 'গরিব মানুষের কথা না ভেবে দিল্লি সরকারও যদি এই হাসপাতাল থেকে উপার্জনের কথা ভাবে তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক বিষয়।' আরও একটি বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত। তাঁরা দেখেছে, লিজের চুক্তি ৩০ বছরের ছিল এবং তা ২০২৩ সালেই শেষ হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত লিজের চুক্তির পুনর্নবীকরণ হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। তাহলে কীসের ভিত্তিতে হাসপাতাল চলছে, সেই ব্যাপারে জানতে চেয়েছে শীর্ষ আদালত। 

এক মাস পর এই মামলার পরবর্তী শুনানি। সেই শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষকে হলফনামা জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারের থেকে লিজ সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে আদালত। 


```