Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বয়ঃসন্ধিকালীন কিশোরীদের যৌনতা নিয়ে কলকাতা হাইকোর্টের মন্তব্য খারিজ সুপ্রিম কোর্টে

কলকাতা হাইকোর্ট ২০ বছরের এক যুবককে নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়। 

বয়ঃসন্ধিকালীন কিশোরীদের যৌনতা নিয়ে কলকাতা হাইকোর্টের মন্তব্য খারিজ সুপ্রিম কোর্টে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 20 August 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: বয়ঃসন্ধিকালীন কিশোরীদের যৌন আচরণ নিয়ে ২০২৩ সালের ১৮ অক্টোবর  কলকাতা হাইকোর্টের বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বয়ঃসন্ধিকালীন গোপনীয়তার অধিকার সংক্রান্ত স্বতঃপ্রণোদিত এই মামলার রায়ে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে দেওয়া নিম্ন আদালতের রায় পুনর্বহাল করা হয়েছে। উল্লেখ্য, আগে নিম্ন আদালতের রায় খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইঞার বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিতর্কিত মন্তব্য যেমন কিশোরী কন্যারা যেন তাদের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করে, তা বাতিল করে দেয় মঙ্গলবার। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট ২০ বছরের এক যুবককে নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়। 

পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছিল, কিশোরীদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। সাময়িক সুখের জন্য সেই সংযম হারানো উচিত নয়। আর কিশোরদের উচিত কিশোরী, মহিলা, তাঁদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো। পাশাপাশি, বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের সম্মতিক্রমে সহবাসে পকসো প্রয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল হাইকোর্ট। অপ্রাপ্তবয়সে সহবাস করলে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয়, তা এড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার কথাও বলেছিল কলকাতা হাইকোর্ট। কিশোরদেরও কিছু পরামর্শ দেওয়া হয়।

হাইকোর্টের সেই পর্যবেক্ষণ এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বেঞ্চ জানায়, কী ভাবে রায় লিখতে হবে, তার নির্দেশিকা জারি করা হয়েছে। কিশোর-কিশোরীদের সম্পর্কিত মামলায় বিশেষ সংবেদনশীল এবং সতর্ক থাকতে হবে। দোষীর কী শাস্তি হবে তা ঠিক করতে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই কমিটি যা সুপারিশ করবে তার ভিত্তিতে শাস্তি হবে দোষীর।

প্রসঙ্গত, গতবছর ১৮ অক্টোবর একটি মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ কয়েকটি পর্যবেক্ষণ রাখে। যা নিয়ে বিতর্ক হয়। পরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছিল। উল্লেখ্য, এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল এক যুবকের। সম্পর্কে থাকাকালীন ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠে যুবকের বিরুদ্ধে। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও তাঁকে বেকসুর খালাস করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট।


```