Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাংলার সব আদালতকে বদনাম করায় সিবিআইকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

সিবিআইকে তীব্র ভর্ৎসনা করে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট।

বাংলার সব আদালতকে বদনাম করায় সিবিআইকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট।

শেষ আপডেট: 20 September 2024 15:09

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের সব আদালত শত্রু! শুক্রবার ঠিক এই ভাষাতেই সিবিআইকে তীব্র ভর্ৎসনা করে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের সব আদালতের বিরুদ্ধে 'কলঙ্কজনক অভিযোগ' তোলায় এদিন সিবিআইকে তুলোধনা করে শীর্ষ আদালত। এই ধরনের অভিযোগকে 'দুর্ভাগ্যজনক' বলেও মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচনোত্তর হিংসার মামলাগুলির বিচার প্রক্রিয়া বাংলার বাইরে বদলি করার আবেদনের শুনানি চলাকালীন সিবিআইয়ের এ ধরনের অভিযোগের তীব্র নিন্দা করে বিচারপতি অভয় এস ওকা এবং পঙ্কজ মিঠালকে নিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ।

বিচারপতিদের কঠোর সমালোচনার মুখে নিষ্প্রভ হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া এসভি রাজু আবেদন প্রত্যাহার করে নেন। বিষয়টি আদালতে ওঠার পরক্ষণেই বিচারপতি ওকা এএসজিকে বলেন, এতে এ কী ধরনের কথা বলা হয়েছে? পশ্চিমবঙ্গের সব আদালতেই প্রতিকূল পরিবেশ রয়েছে? সেখানকার সব আদালত চোখ বুজে বেআইনিভাবে জামিন দিয়ে দিচ্ছে? আপনাদের বক্তব্য, বাংলার পুরো বিচারব্যবস্থাই প্রতিকূল পরিবেশের মধ্যে রয়েছে।

অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু স্বীকার করে নেন, আবেদনটির খসড়া রচনায় অনেক ফাঁক থেকে গিয়েছে। এই আর্জিকে সংশোধনের বিষয়েও সম্মত হয়ে যান রাজু। যদিও বেঞ্চ বলে, আবেদনটি প্রত্যাহার করে নিতে।

বিচারপতি ওকা এএসজিকে বলেন, আমরা যদি আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাগুলি স্থানান্তর করি, তাহলে রাজ্যের আদালতগুলিতে বিচারের পরিবেশ নেই, এই যুক্তিকে মান্যতা দিতে হবে। সেখানে আদালত কোনও কার্যকরী ভূমিকা নেয় না মেনে নিতে হবে। হতে পারে আপনার আধিকারিকরা বিচারবিভাগীয় অফিসার কিংবা কোনও নির্দিষ্ট রাজ্যের বিচারব্যবস্থাকে পছন্দ করেন না। কিন্তু, বলতে পারেন না যে, গোটা বিচার ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে রয়েছে। জেলা জজ, দেওয়ানি বিচারক এবং দায়রা বিচারকরা তো এখানে এসে আত্মপক্ষ সমর্থন করতে পারেন না।

বেঞ্চ আরও বলেছে, এটা দুর্ভাগ্যজনক যে, কেন্দ্রীয় সংস্থা পশ্চিমবঙ্গের আদালতকে এক্ষেত্রে ক্ষোভপ্রকাশ করার জন্য বেছে নিয়েছে। পশ্চিমবঙ্গের সব আদালতের বিরুদ্ধে সাধারণভাবে এই অভিযোগ অত্যন্ত কলঙ্কিত অভিযোগ। উল্লেখ্য, মামলা স্থানান্তরের আর্জি গতবছর ডিসেম্বরে জমা পড়েছিল। নির্বাচনোত্তর হিংসার মামলা রাজ্যের বাইরে বিচার করার আর্জি জানিয়েছিল সিবিআই। কারণ হিসেবে তারা যুক্তি দিয়েছিল, এ রাজ্যে বিচারক ও বিচারপতিদের হুমকি দেওয়া হয়।


```