Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

নজিরবিহীন: ক্ষমা চাইলে সাংসদের সাজা প্রত্যাহার করতে ধনকড়কে পরামর্শ সুপ্রিম কোর্টের

ওয়াকিবহাল মহল শীর্ষ আদালতের এই রায়কে নজিরবিহীন মনে করছে। রাজ্যসভার চেয়ারম্যান একই সঙ্গে দেশের উপরাষ্ট্রপতি। একজন শীর্ষ সাংবিধানিক পদাধিকারিকে আদালতের এমন পরামর্শ প্রদানের দৃষ্টান্ত নেই।

নজিরবিহীন: ক্ষমা চাইলে সাংসদের সাজা প্রত্যাহার করতে ধনকড়কে পরামর্শ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 3 November 2023 14:09

দ্য ওয়াল ‍ব্যুরো: রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বিরুদ্ধে নালিশ ঠুকে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন আপ সাংসদ রাঘব চাড্ডা। 
তাঁকে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইতে বলল শীর্ষ কোর্ট। শুক্রবার একই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানকেও শীর্ষ কোর্টের পরামর্শ নিঃশর্ত ক্ষমা চাইলে রাঘব চাড্ডার উপর থেকে যেন সাজা প্রত্যাহার করে নেওয়া হয়। 

ওয়াকিবহাল মহল শীর্ষ আদালতের এই রায়কে নজিরবিহীন মনে করছে। রাজ্যসভার চেয়ারম্যান একই সঙ্গে দেশের উপরাষ্ট্রপতি। একজন শীর্ষ সাংবিধানিক পদাধিকারিকে আদালতের এমন পরামর্শ প্রদানের দৃষ্টান্ত নেই। উপ রাষ্ট্রপতি ধনকড় শীর্ষ আদালতের পরামর্শ মানতে বাধ্য নন। ফলে এই বিতর্কের নিষ্পত্তি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। চাড্ডার আইনজীবী অবশ্য আদালতে জানিয়ে দিয়েছেন, তাঁর মক্কেল ক্ষমা চাইবেন। 

সংসদের বিগত বর্ষাকালীন অধিবেশনে চেয়ারম্যান আপ সাংসদকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেন। পাঞ্জাবের এই আপ সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তিনি দিল্লি সংশোধনী বিলটি সিলেক্ট কমিটিতে পাঠাতে চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে কয়েকজন বিজেপি সাংসদের নাম উল্লেখ করেছিলেন। ওই সাংসদেরা চেয়ারম্যানের কাছে নালিশ করেন, সম্মতি ছাড়াই চাড্ডা তাঁদের নাম ব্যবহার করেছেন। 

এই ঘটনা জানাজানি হতে চাড্ডাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে দেন চেয়ারম্যান। ২০ অগাস্ট থেকে সংসদে প্রবেশাধিকার নেই আপ সাংসদের। 

শুক্রবার এই সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওই সাংসদকে চেয়ারম্যানের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। অ্যাটর্নি জেনারেল আর ভেংকটরমানিকে শীর্ষ কোর্ট বলে চেয়ারম্যান যেন শীর্ষ কোর্টের পরামর্শ গ্রহণ করেন।


```