Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

‘ইন্ডিয়া’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি হচ্ছেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী।

‘ইন্ডিয়া’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। ফাইল ছবি।

শেষ আপডেট: 19 August 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করে দিল বিরোধীদের ইন্ডিয়া জোট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি হচ্ছেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। প্রসঙ্গত, মঙ্গলবারই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলির কাছে আবেদন জানিয়ে বলেন যে, সকলে যেন এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করেন। তারপরেই দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বিরোধীদের বৈঠকে সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করে দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে রেড্ডি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন। ২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। এদিন বিরোধী জোটের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস সভাপতি খাড়্গে বলেন, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন হবে আদর্শগত সংঘাত। সংবিধানের সঙ্গে সংবিধান বিরোধীদের লড়াই।

খাড়্গে আরও বলেন, সমস্ত বিরোধী দল একমত হয়েছে। আমরা সকলেই মনে করি, গণতান্ত্রিক মূল্যবোধ আক্রান্ত। প্রার্থীর পরিচয় দিতে গিয়ে কংগ্রেসের রাজ্যসভার বিরোধী দলনেতা বলেন, রেড্ডি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন। উনি সামাজিক ও রাজনৈতিক বিচারকাজের রক্ষক ছিলেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে আলাদা করে ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী রেড্ডি বলেন, আমি এনডিএ সহ সমস্ত দলের কাছেই আমাকে সমর্থনের আর্জি জানাই। আসন্ন ভোটের বিষয়ে আশাবাদী রেড্ডি আরও জানান, বিরোধী দলের প্রার্থী হিসেবে আমি ৬০ শতাংশ নাগরিকের প্রতিনিধিত্ব করতে চলেছি।


```