Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘আমার রিলস না দেখে পাঞ্জাবের দিকে তাকান’ কেজরিওয়ালকে উপদেশ রেখা গুপ্তার

রবিবার কেজরিওয়াল এক্স-এ একটি ১৪ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন। সেখানে রেখা গুপ্তাকে বলতে শোনা যায়, ‘‘৭০ বছর কংগ্রেস ইভিএম ম্যানিপুলেট করলে সমস্যা ছিল না, এখন আমরা করলে কষ্ট হচ্ছে।’’

‘আমার রিলস না দেখে পাঞ্জাবের দিকে তাকান’ কেজরিওয়ালকে উপদেশ রেখা গুপ্তার

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 16:50

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) রেখা গুপ্তা (Rekha Gupta) সোমবার প্রকাশ্য সভায় তাঁর পূর্বসূরি অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নিশানা করে বললেন, ‘‘আমার ভিডিও, ইন্টারভিউ, রিলস দেখা কমান।’’ রেখার এহেন কথার প্রেক্ষাপট হল, রবিবার কেজরি বিজেপি নেত্রীর (BJP) একটি ‘এডিটেড’ ভিডিও শেয়ার করেছিলেন।

রাজধানীতে (Delhi) বহুস্তরীয় বৈদ্যুতিক বাস ডিপোর শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেখা গুপ্তা বলেন, ‘‘কেজরিওয়ালজি, দয়া করে আমার ভিডিও বা রিলস দেখা কমান। সারাদিন শুধু বসে বসে ম্যাডাম কী বললেন, কী বললেন না, সেই খোঁজ করছেন।’’

ব্যাঙ্গ করে তিনি আরও বলেন, ‘‘যদি মনোযোগ দিতেই হয়, তাহলে পাঞ্জাবের দিকে দিন। সেখানকার মানুষ ভয়াবহ বন্যার শিকার হয়েছেন। অথচ আপনাকে কখনও তাঁদের পাশে দেখা যায়নি।’’

রবিবার কেজরী এক্স-এ একটি ১৪ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন। সেখানে রেখা গুপ্তাকে বলতে শোনা যায়, ‘‘৭০ বছর কংগ্রেস ইভিএম ম্যানিপুলেট করলে সমস্যা ছিল না, এখন আমরা করলে কষ্ট হচ্ছে।’’ সেই ভিডিওর সঙ্গে কেজরী লেখেন, ‘‘দিল্লির মুখ্যমন্ত্রী কী বলছেন?’’

বিজেপি অবশ্য দাবি করেছে, ওই ভিডিও কাটাছেঁড়া করা। পরে দলের দিল্লি শাখা সম্পূর্ণ সাক্ষাৎকার প্রকাশ করে। তাতে রেখা গুপ্তা বলেন, ‘‘৭০ বছর কংগ্রেস ইভিএম ম্যানিপুলেট করলে সমস্যা ছিল না, এখন আমরা করলে কষ্ট হচ্ছে। যখন ওরা জেতে, তখন সেটা জনমত; আমরা জিতলেই ইভিএম হ্যাকড? কোথায় এই ফর্মুলা লেখা আছে? কেউ বলবেন, রাহুল গান্ধী কোথায় পড়াশোনা করেছেন? সারাক্ষণ মানুষকে বিভ্রান্ত করেন, মিথ্যা বলেন। জনগণ বারবার সুযোগ দিয়েছে, এত বছর দেশ চালিয়েছেন। অথচ আজ এমন নীচে নেমে গিয়েছেন যে এই ধরনের অভিযোগ করছেন।’’


```