Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের হামলা বন্দে ভারতে! দেরাদুন থেকে লখনউ যাওয়ার ট্রেনে পাথর ছুঁড়ে গ্রেফতার সলমন

রেল পুলিশ সূত্রে খবর, ২২৫৪৬ বন্দে ভারত ট্রেনটি দেরাদুন থেকে লখনউ যাচ্ছিল।

ফের হামলা বন্দে ভারতে! দেরাদুন থেকে লখনউ যাওয়ার ট্রেনে পাথর ছুঁড়ে গ্রেফতার সলমন

সি-সিক্স কোচের কাঁচেই এসে লাগে পাথর

শেষ আপডেট: 9 November 2024 00:14

দ্য ওয়াল ব্যুরো: ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপেস। এবারের ঘটনাস্থল উত্তরাখণ্ড। অভিযোগ, সেমি হাইস্পিড এই অত্যাধুনিক ট্রেনে পাথর ছোঁড়ার কারণে জানলায় ফাটল দেখা যায়। তার জেরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ইতিমধ্যে ঘটনায় ২২ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর। 

রেল পুলিশ সূত্রে খবর, ২২৫৪৬ বন্দে ভারত ট্রেনটি দেরাদুন থেকে লখনউ যাচ্ছিল। লাকসার-মোরাদাবাদ স্টেশনের কাছে আসতেই খারাঞ্জা কুতুবপুর গ্রামের কাছ থেকে ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে অভিযুক্ত যুবক। ঘটনার জেরে সি-সিক্স কোচের জানলায় বড়সড় ফাটল তৈরি হয়। ইতিমধ্যে সেই ছবি বিভিন্ন সংবাদমাধ্যমের হাতে এসেছে।

বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পড়ে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ট্রেনের লোকো পাইলট মোরাদাবাদের কন্ট্রোল রুমে খবর দেন। পড়ে ঘটনার তদন্তে নেমে আরপিএফ খারাঞ্জা কুতুবপুর গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে অভিযুক্তর নাম। সূত্রের খবর, ওই যুবকের নাম সলমন। 

ইতিমধ্যে ২২ বছর বয়সি সলমনের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা দায়ের করা হয়েছে। কেন সে এমন কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা চলছে। সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য ধৃতের বিরুদ্ধে রেলপথ আইনের ১৫৩ নম্বর ধারা অনুসারে মামলা রুজু হয়েছে। 

বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা নতুন নয়। যখন থেকে অত্যাধুনিক এই ট্রেন পরিষেবা দিতে শুরু করেছে, তখন থেকেই ভারতের নানা প্রান্তে এই ট্রেন দুষ্কৃতী দৌরাত্ম্য ও হামলার শিকার হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ, বিহার-সহ অনান্য রাজ্যেও এমন ঘটনা একাধিকবার ঘটেছে। তবে ঠিক কী কারণে বন্দে ভারতের উপর মানুষের আক্রোশ, নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্নের মুখে ফেলা নাকি এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে তা এখনও স্পষ্ট নয়।


```