Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি মদতে নৃশংসতা, তৃণমূলকে দুষল বিজেপি, রাজ্যে আসছে ৪ সদস্যের তদন্ত দল

আরজি কর কাণ্ডের বছর গড়ানোর আগে ফের কলকাতার বুকে আইন ছাত্রীকে নৃশংস ধর্ষণের ঘটনায় তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র।

সরকারি মদতে নৃশংসতা, তৃণমূলকে দুষল বিজেপি, রাজ্যে আসছে ৪ সদস্যের তদন্ত দল

সম্বিত পাত্র। শনিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে।

শেষ আপডেট: 28 June 2025 16:45

দ্য ওয়াল ব্যুরো: কসবা আইন কলেজের ঘটনায় শনিবার রাজ্য সরকারকে দুষল কেন্দ্রীয় বিজেপি। আরজি কর কাণ্ডের বছর গড়ানোর আগে ফের কলকাতার বুকে আইন ছাত্রীকে নৃশংস ধর্ষণের ঘটনায় তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ তুলে বলেন, কেন ওই রাজ্যে এত অসংবেদনশীলতা? পশ্চিমবঙ্গ জুড়ে কেন এত নৃশংসতা?

সম্বিত পাত্র বলেন, এই গণধর্ষণ হল সরকারি মদতে নৃশংসতার এক নিদর্শন। আর এই পাশবিক কাজটির পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র আরও বলেন, পশ্চিমবঙ্গ হল এমন একটা রাজ্য, যেখানকার মুখ্যমন্ত্রী হলেন স্বয়ং একজন মহিলা। ফলে সেখানে অন্তত মহিলাদের প্রতি সরকার সহানুভূতিশীল হবে, এটা আশা করাই যায়। সেই রাজ্যে কেন এত সহানুভূতির অভাব এবং নিষ্ঠুর ঘটনা ঘটতে পারে?

বিজেপির বক্তব্য, নির্যাতিতা যুবতী বয়ানে তাঁর সঙ্গে যা হয়েছে তার বিবরণ দিয়েছেন। আমরা যদি সেটা খুব মনযোগ দিয়ে পড়ি, তাহলে দেখব, এই গোটা বিষয়টি একটি সরকারি মদতের অঙ্গ। রাজনৈতিকভাবে এর পিছনে সরাসরি মদত রয়েছে। পাত্রের অভিযোগ, মূল অভিযুক্ত শাসক তৃণমূল কংগ্রেসের সদস্য।

পাত্রের কথায়, কেন আমি একথা বলছি? কারণ এটা একটা কলেজের ছাত্র সংসদের সঙ্গে জড়িত। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসির সম্পাদক ছিলেন। তিনি ওই কলেজেরই প্রাক্তনী। বিজেপি মুখপাত্র জানান, দল কলকাতার আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এই তদন্ত কমিটি গঠন করেছেন। এই কমিটি রাজ্যে এসে ঘটনার তদন্ত করে দেখবে। কমিটিতে রয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৎপাল সিং, মীনাক্ষি লেখি এবং সাংসদ বিপ্লব দেব ও মননকুমার মিশ্র। খুব শীঘ্রই এই চার সদস্যের কমিটি কলকাতায় এসে তদন্ত রিপোর্ট তুলে দেবে সভাপতি নাড্ডার হাতে।


```