Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আচমকা খুলে গেল জানলার ফ্রেম! মাঝ আকাশে 'গলা শুকিয়ে কাঠ' স্পাইসজেট বিমানের যাত্রীদের

এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানের জানলার এক পাশে ফ্রেমটি প্রায় খুলে পড়ছে।

আচমকা খুলে গেল জানলার ফ্রেম! মাঝ আকাশে 'গলা শুকিয়ে কাঠ' স্পাইসজেট বিমানের যাত্রীদের

ফাইল ছবি

শেষ আপডেট: 3 July 2025 07:46

দ্য ওয়াল ব্যুরো: আমেদাবাদের বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) রেশ এখনও রয়ে গেছে দেশবাসীর মনে। কিন্তু সেই ঘটনাও বিমান সংক্রান্ত নিরাপত্তায় জোর আনতে পারেনি। আমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India)। তারপরও লাগাতার এই সংস্থার বিমানে ত্রুটি দেখা গেছে। এটি ছাড়াও ইন্ডিগোর ফ্লাইতেও সমস্যার কথা সামনে এসেছে একাধিকবার। এবার তালিকায় নাম জুড়ল স্পাইসজেটের (Spicejet)।

মাঝ আকাশে আচমকাই খুলে গেল স্পাইসজেট বিমানের জানলার ফ্রেম (Window Frame)! এই কারণে যাত্রীদের মধ্যে ছড়ায় চরম আতঙ্ক। কিন্তু স্বস্তির খবর, শেষ পর্যন্ত কোনও বিপর্যয় ঘটেনি। নিরাপদে পুনে বিমানবন্দরে অবতরণ করে ওই বিমান।

ঘটনাটি ঘটেছে SG1080 নম্বরের স্পাইসজেট ফ্লাইটে, যা গোয়া থেকে রওনা হয়েছিল পুনের উদ্দেশে (Goa to Pune)। মঙ্গলবার এই উড়ানে জানলার একটি ফ্রেম ঢিলে হয়ে পড়ে যায়। এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানের জানলার এক পাশে ফ্রেমটি প্রায় খুলে পড়ছে।

বিমান সংস্থা জানিয়েছে, জানলার যে অংশটি খুলে গিয়েছিল তা কাঠামোগত কোনও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নয়, বরং একটি “কসমেটিক ট্রিম”—ছায়া রোধে ব্যবহার করা হয় এমন একটি অতিরিক্ত আবরণমাত্র। যাত্রীদের নিরাপত্তার উপর তার কোনও প্রভাব পড়েনি বলেই জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিমান সংস্থা জানায়, “স্পাইসজেটের Q400 মডেলের একটিতে জানলার উপরের একটি কসমেটিক ট্রিম ফ্রেম ঢিলে হয়ে গেছিল এবং পরে খুলে যায়। তবে এটি বিমানের গঠনগত কোনও গুরুত্বপূর্ণ অংশ নয়। শুধুমাত্র জানলার ছায়া প্রতিরোধে ব্যবহৃত হয়। বিমানের সুরক্ষা বা গঠনের ওপর কোনও প্রভাব পড়েনি।”

বিমান সংস্থা আরও জানিয়েছে, “উড়ানের সময় কেবিন প্রেসারাইজেশন একেবারেই স্বাভাবিক ছিল। যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনও আপস হয়নি।” এও জানান হয়, পুনেতে বিমানটি নিরাপদে নামার পর সংশ্লিষ্ট জানলার ফ্রেমটি মেরামত করে দেওয়া হয়।

যদিও বিমানের সুরক্ষাগত ঝুঁকি না থাকলেও, মাঝআকাশে হঠাৎ এমন একটি ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল বলে জানা গেছে। ভিডিওতে দেখা যাত্রীদের উদ্বিগ্ন মুখ। এই ঘটনার তদন্ত শুরু করেছে স্পাইসজেট।


```