Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিল্লিতে কনস্টেবলকে পিষে মারল অবৈধ মদ কারবারি, টেনে হিঁচড়ে দেহ নিয়ে গেল ১০ মিটার

ডিউটিতে থাকা পুলিশের একটি দল ওই কনস্টেবলকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

দিল্লিতে কনস্টেবলকে পিষে মারল অবৈধ মদ কারবারি, টেনে হিঁচড়ে দেহ নিয়ে গেল ১০ মিটার

অভিযুক্ত ও মৃত পুলিশ কনস্টেবল

শেষ আপডেট: 29 September 2024 17:45

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে পুলিশের এক কনস্টেবলকে পিষে মারল গাড়ি। শনিবার মাঝ রাতে নাকাতল্লাশি চালানোর সময় নাংলোই এলাকায় এই ঘটনাটি ঘটে।

ডিউটিতে থাকা পুলিশের একটি দল ওই কনস্টেবলকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এক অবৈধ মদকারবারির বিরুদ্ধে পিষে মারার অভিযোগ উঠেছে। যদিও চালক এখনও পলাতক। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। 

গাড়ির গতি ছিল বেপরোয়া। আস্তে চালাতে বলাই কাল হল দিল্লি পুলিশের কনস্টেবল সন্দীপের। ধাক্কা মারা পর আরও ১০ মিটার দূরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ওই কনস্টেবলকে। গোটা ঘটনাটি সিসিক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় প্রায়ই চুরি, ডাকাতির ঘটনা ঘটছিল। সেই জন্যই দিল্লি পুলিশের একটি দল মাঝরাতে নাকাতল্লাশি চালাচ্ছিল। সন্দীপও সেই দলেই ছিলেন।

এমন সময় দ্রুত বেগে একটি বেপরোয়া গাড়ি ছুটে আসে। বাইকে ছিলেন কনস্টেবল সন্দীপ। গতি আস্তে করতে বলা হলে তখনই চার চাকা গাড়িটি গার্ডরেল ভেঙে তাঁর বাইকে ধাক্কা মারে। এবং সন্দীপকে পিষে দেয়। এর পরপরই গাড়ি ফেলে চম্পট দেন চালক। 

সিসিটিভি ফুটেজ ও গাড়ির নম্বর দেখে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, গাড়ির মালিককে চিহ্নিত করা গেছে। তাঁর বিরুদ্ধে অবৈধ মদ কারবারের অভিযোগও আছে। তাঁকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশের একটি দল।


```