Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের‌ একান্ত বৈঠক ঘিরে জল্পনা, কথা‌ কি‌ কেরল নিয়ে

প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের একান্ত বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কেরল রাজনীতি ও কংগ্রেসের ভবিষ্যৎ কৌশল নিয়েই কি এই আলোচনা?

প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের‌ একান্ত বৈঠক ঘিরে জল্পনা, কথা‌ কি‌ কেরল নিয়ে

প্রশান্ত কিশোর, প্রিয়ঙ্কা গান্ধী

শ্রেয়া দাশগুপ্ত

শেষ আপডেট: 15 December 2025 09:01

দ্য ওয়াল ব্যুরো:  কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের একান্তে কথা হয়েছে। গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে প্রিয়ঙ্কা এবং প্রশান্তের ঘনিষ্ঠ শিবির কোনও মন্তব্য করতে চাইছে না। কংগ্রেস নেতৃত্ব বৈঠকের কথা স্বীকার করলেও সেটিকে খুবই লঘু করে দেখাচ্ছে। তবে রাজনৈতিক মহলে এই বৈঠক নিয়ে যথেষ্ট কৌতূহল আছে।‌ ভোট কুশলী নাকি জন সুরাজ পার্টির প্রধান হিসেবে প্রশান্ত কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করেছেন তা এখনো স্পষ্ট নয়।

গত মাসেই প্রশান্তের দল এবং কংগ্রেস বিহারের বিধানসভা ভোটে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়। মনে করা হয়েছিল প্রশান্তের নতুন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ অথবা বিরোধীদের মহাগঠবন্ধনের ভোট কেটে নির্বাচনের অংক ওলট পালট করে দেবেন। ‌ কিন্তু ২৩৮ আসনে প্রার্থী দিয়ে প্রশান্তর দল মাত্র দুটিতে জমানত রক্ষা করতে পেরেছে। ৬০টি আসনে লড়াই করে‌ কংগ্রেস জিতেছে মাত্র ছয়টিতে। ‌ আগেরবার তারা ১৯টি আসনে জয়লাভ করেছিল।

এমন রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হওয়ার এক মাসের মাথায় প্রিয়ঙ্কার সঙ্গে প্রশান্তের বৈঠক নিয়ে কংগ্রেসের অন্তরেও আলোচনা চলছে। ‌তবে দলের কোন বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রশান্তের সঙ্গে আলোচনা নিয়ে কথা হয়নি।

সাবেক এই ভোট কুশলীর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ভাল। যদিও বিহারে বিধানসভা নির্বাচনে প্রশান্ত লাগাতার রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। রাহুলের ভোটার অধিকার যাত্রা নির্বাচনে কোন প্রভাব ফেলবে না, ভবিষ্যৎবাণী করেছিলেন প্রশান্ত। তার বক্তব্য অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। ‌ কংগ্রেসের পাশাপাশি বিহারে ভরাডুবি হয়েছে লালু প্রসাদের পার্টি রাষ্ট্রীয় জনতা দলেরও।

শুধু বিহার নির্বাচনই নয়, প্রশান্ত কিশোর কখনই রাহুল গান্ধীকে রাজনীতিতে 'নম্বর' দেননি। ‌ বরং পদে পদে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।‌ তারপরও ২০১৯ এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর তৎকালীন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী এই ভোট কুশলীর সঙ্গে ম্যারাথন বৈঠক করেছিলেন দলকে পুনরুজ্জীবনে তাঁকে কাজে লাগাতে।‌ কীভাবে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারে তা নিয়ে হাত-শিবিরের শীর্ষনে জাতের কাছে তিনদিন ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেশ করেন প্রশান্ত। দু'পক্ষের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছিল। দলকে শক্তিশালী করতে সেই সময় সনিয়া গান্ধী‌ যে বিশেষ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছিলেন প্রশান্ত তাঁকে সেটির সদস্য করার প্রস্তাব দিলে আলোচনা ভেস্তে যায়। সোনিয়া রাজি থাকলেও প্রস্তাবে সায় দেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।‌ সায় ছিলনা রাহুল গান্ধীরও।‌

প্রিয়ঙ্কার সঙ্গে প্রশান্তের বৈঠকের পর জল্পনা ছড়িয়েছে জন সুরাজ পার্টির নেতা কি ফের ভোট কুশলীর ভূমিকায় ফিরতে চলেছেন। আগামী বছর মার্চ এপ্রিলে কেরল বিধানসভার নির্বাচন হতে চলেছে। প্রিয়ঙ্কা এখন কেরলের ওয়ানার কেন্দ্রের সাংসদ। ‌তাঁকে দিয়ে প্রশান্তের সঙ্গে আলোচনার দরজা খোলা হল কিনা সেই জল্পনা চলছে।‌ দক্ষিণের ওই রাজ্যে কংগ্রেসের এবার ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রবল। ‌ টানা ১০ বছর সেখানে ক্ষমতাসীন সিপিএম। সদ্য অনুষ্ঠিত পঞ্চায়েত ও পুরসভার ভোটে কংগ্রেস বেশ ভাল ফল করেছে। ও শহরের এই ভোটের ফলকে অনেকেই বিধানসভা নির্বাচনে পরিবর্তনের আভাস বলে মনে করছেন। ‌ তবে কংগ্রেস নেতৃত্ব কোন ঝুঁকি নিতে নারাজ। এবার তারা কেরল পুনরুদ্ধারে  বদ্ধপরিকর।‌ হাত শিবির মনে করছে শুধু সিপিএম নয় তাদেরকে বড় লড়াইয়ের মুখে ফেলবে বিজেপি। ‌ এই পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রশান্তের সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আলোচনা শুরু করল কিনা সেটাই এখন দেখার। আনুষ্ঠানিকভাবে কেরলের দায়িত্বপ্রাপ্ত না হলেও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা‌ এবং দাদা রাহুল দক্ষিণের ওই রাজ্যের পার্টির শেষ কথা হয়ে উঠেছেন।


```