Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

'ফেরার' শিল্পপতি বিজয় মাল্যের বিরুদ্ধে নতুন পরোয়ানা জারি সিবিআই আদালতের

৮০ কোটি ঋণ নিয়ে শোধ না দেওয়ার অভিযোগে এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করল সিবিআই আদালত

'ফেরার' শিল্পপতি বিজয় মাল্যের বিরুদ্ধে নতুন পরোয়ানা জারি সিবিআই আদালতের

বিজয় মাল্য। ফাইল ছবি

শেষ আপডেট: 2 July 2024 11:11

দ্য ওয়াল ব্যুরো: বিদেশে পলাতক ভারতীয় ব্যবসায়ী বিজয় মাল্যের বিরুদ্ধে জামিন অযোগ্য নয়া পরোয়ানা জারি করল মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে ১৮০ কোটি ঋণ নিয়ে শোধ না দেওয়ার অভিযোগে এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করল সিবিআই আদালত।

এই জামিন অযোগ্য পরোয়ানাটি জারি করা হয় গত ২৯ জুন। কিন্তু, সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক এসপি নায়েক নিম্বলকরের জারি করা এই পরোয়ানার বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার রাতে।

পরোয়ানায় সিবিআই বলেছে, কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন কর্তা বিজয় মাল্য ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রায়ত্ত ওভারসিজ ব্যাঙ্ক থেকে ১৮০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি। যার ফলে সরকারের বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে। উল্লেখ্য, ভারত ছেড়ে পালিয়ে লন্ডনে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে ইডি-র মামলা চলছে। ভারত সরকার দীর্ঘদিন ধরে বিজয় মাল্যকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

৬৮ বছরের ফেরার ব্যবসায়ীকে পরোয়ানা জারি যুক্তিতে সিবিআই বলেছে, উনি যেহেতু পালিয়ে বেড়াচ্ছেন সেহেতু বিজয় মাল্যর বিরুদ্ধে খোলা নন বেলেবল ওয়ারেন্ট জারি করা যেতে পারে। মদ ব্যবসা সাম্রাজ্যের কোটি কোটিপতি ব্যবসায়ীকে হাতে পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। কিন্তু, বারবারই তিনি বিদেশি আদালতে ছাড় পেয়ে যাচ্ছেন।

সিবিআইয়ের অভিযোগ, মাল্য অসততার এবং প্রতারণার উদ্দেশ্যেই ঋণ নিয়েছিলেন। মোট ঋণের থেকে ৩৮.৩০ কোটি টাকার ঋণকে শেয়ারে রূপ বদল করেছিলেন। পলাতক বলে বিজয় মাল্যকে ফেরার বলা যায়। যিনি বর্তমানে ইংল্যান্ডে বসবাস করেন।


```