Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বন্দুক উঁচিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ, যেতে দিচ্ছে না বুথে! গর্জে উঠলেন অখিলেশ

উত্তরপ্রদেশের মিরাপুরের কাকারৌলি থানার স্টেশন হাউস অফিসারের একটি ভিডিও দেখিয়েছেন অখিলেশ যাদব।

বন্দুক উঁচিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ, যেতে দিচ্ছে না বুথে! গর্জে উঠলেন অখিলেশ

ছবি অখিলেশ যাদবের শেয়ার করা ভিডিও থেকে সংগৃহীত

শেষ আপডেট: 20 November 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো: বুধবার উত্তরপ্রদেশের কাঠেহারি, কারহাল, মিরাপুর, গাজিয়াবাদ, মাঝাওয়ান, সিসামাউ, খাইর, ফুলপুর এবং কুন্দারকিতে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনেই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব দাবি করেছেন, ভোটারদের গুলি করে খুনের হুমকি দিয়েছে পুলিশ। যে অফিসারের বিরুদ্ধে মূল অভিযোগ, তাঁকে বরখাস্তের দাবি তুলেছেন তিনি।

উত্তরপ্রদেশের মিরাপুরের কাকারৌলি থানার স্টেশন হাউস অফিসারের একটি ভিডিও দেখিয়েছেন অখিলেশ যাদব। তাতে দেখা যাচ্ছে, কয়েকজন সাধারণ নাগরিকের দিকে বন্দুক উঁচিয়ে আছেন অফিসার! অখিলেশের দাবি, তিনি ভোটারদের ভয় দেখিয়েছেন এবং তাঁদের বুথে যেতে বাধা দিয়েছেন। পুলিশ হয়ে কীভাবে এই কাজ তিনি করতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান। নির্বাচন কমিশনে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে তাঁকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন। 

যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, দুজন মহিলা পুলিশের সঙ্গে কার্যত তর্ক করছেন। কেন তাঁদের এগোতে দেওয়া হচ্ছে না, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে তা তাঁরা জানতে চাইছেন না। কিন্তু পুলিশ কোনও কথা না শুনে তাঁদের দিকে বন্দুক উঁচিয়ে তাঁদের ঘরে ফিরে যেতে বলছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

সমাজবাদী পার্টির তরফে একদিকে যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ঠিক সেই সময়েই তাঁদের বিরুদ্ধে আরও বড় অভিযোগ উঠেছে। ২৩ বছরের এক দলিত তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ায় তাঁকে খুন করা হয়েছে। আর সমাজবাদী পার্টি নেতারা এই খুনের পিছনে জড়িত। তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে প্রশান্ত যাদব এবং মোহন কাঠারিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বিজেপির দাবি, সন্ত্রাসের রাজনীতি করছে সমাজবাদী পার্টি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে তা তাঁরা সহ্য করতে পারছে না। তাই এইভাবে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। যারা ভয় পেয়ে যাচ্ছেন তাঁরা বেঁচে যাচ্ছেন। যারা প্রতিবাদ করছেন তাঁদের খুন করা হচ্ছে। এই ঘটনায় কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তোলা হয়েছে পদ্ম শিবিরের তরফে। 


```