Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভাঙাচোরা পুরনো জিনিস বেচে ১০২ কোটি টাকা! এই স্টেশন সাফ করতে গিয়ে বিপুল আয় ভারতীয় রেলের

প্রথমবার এক আর্থিক বছরে ১০২ কোটি টাকা আয় হয়েছে, যা রেকর্ড।

ভাঙাচোরা পুরনো জিনিস বেচে ১০২ কোটি টাকা! এই স্টেশন সাফ করতে গিয়ে বিপুল আয় ভারতীয় রেলের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 March 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: অচল হলেও পুরনো জিনিসের প্রতি মানুষের আগ্রহ সবসময় তুঙ্গে। আর সেই ভাঙাচোরা পুরনো জিনিসপত্র (Scrap) নিলাম করে ১০২ কোটি টাকা আয় করল ভারতীয় রেল (Indian Railways)। শুনতে একটু খটকা লাগলেও এটাই সত্যি। 

দক্ষিণ মধ্য রেলওয়ের (South Central Railway) তরফে জানানো হয়েছে, বিজয়ওয়াড়া (Vijayawada) রেলওয়ে বিভাগ ২০২৪-২৫ অর্থবর্ষে শুধুমাত্র রেল লাইনের টুকরো, ভাঙা সিগন্যাল, পুরনো টেলিফোন, লোহার টুকরো-সহ বিভিন্ন ধাতব বস্তু থেকেই এই বিপুল টাকা আয় করেছে। 

প্রথমবার এক আর্থিক বছরে ১০২ কোটি টাকা আয় হয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড। সোমবার এক বিজ্ঞপ্তিতে দক্ষিণ মধ্য রেলওয়ের ডিআরএম বলেন, "চলতি বছর ই-নিলাম করে বিজয়ওয়াড়া বিভাগ ১৮,৯০৮ মেট্রিকটন স্ক্র্যাপ সামগ্রী বিক্রি করেছে। আগামীদিনে রেলকে বাড়তি অক্সিজেন জোগাবে এই রেকর্ড।" 

জানা গিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই ৭৯ কোটি টাকার ভাঙাচোরা সামগ্রী নিলাম করা হয়েছে। ডিআরএম জানান, বিজয়ওয়াড়া বিভাগ আর্থিক বছর শেষ হওয়ার তিন মাস আগে এই রেকর্ড তৈরি করেছে। মূলত ভারতীয় রেল 'জিরো স্ক্র‍্যাপ মিশন'এর উদ্যোগ নেয় অর্থাৎ বর্জ্যমুক্ত রেল বিভাগ। আর সেই উদ্যোগে বাজিমাত করেছে দক্ষিণ মধ্য রেলওয়ের বিজয়ওয়াড়া বিভাগ।

এমন পদক্ষেপে পুরনো জিনিস রক্ষণাবেক্ষণে রেল কর্মীদের নজরদারি রাতারাতি কয়েকগুণ বেড়েছে। পাল্লা দিয়ে আয় বাড়ছে ভারতীয় রেলের। 


```