Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

Pahalgam: প্রধানমন্ত্রীর কাটরা সফর ছিল লক্ষ্য! সেই পরিকল্পনা বাতিলেরই কি মাশুল দিল পহেলগাম

১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীরে থাকার সময় এই হামলাকে পরিণতি দেওয়ার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু ওই সফর বাতিল হওয়ায় তাদের পরিকল্পনা পিছিয়ে যায়।

Pahalgam: প্রধানমন্ত্রীর কাটরা সফর ছিল লক্ষ্য! সেই পরিকল্পনা বাতিলেরই কি মাশুল দিল পহেলগাম

নরেন্দ্র মোদীর কাশ্মীরে থাকার সময় এই হামলাকে পরিণতি দেওয়ার ছক

শেষ আপডেট: 23 April 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এর ১৪ই ফেব্রুয়ারিতে পুলওয়ামার (pulwama) পর ২০২৫-এর ২২ এপ্রিল পহেলগাম (pahalgam)। এরকম ভয়ংকর এক জঙ্গিহামলার সাক্ষী  (terrorist attack in kashmir) থাকল দেশ।

ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ, ইতিমধ্যেই সূত্র মারফত পাওয়া এক খবরে নড়েচড়ে বসেছে সমগ্র প্রশাসনিক মহল। সর্বভারতীয় সংবাদসংস্থা ‘দ্য প্রিন্ট’-এর তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৯ এপ্রিল কাশ্মীরে (PM in Kashmir) থাকার সময় এই হামলাকে পরিণতি দেওয়ার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু ওই সফর বাতিল হওয়ায় তাদের পরিকল্পনা পিছিয়ে যায়। তাই সেইদিনের বদলে ২২ তারিখ পহেলগামে বাস্তবতা পায় নৃশংস ওই জঙ্গিহামলা।

প্রসঙ্গত, ১৯ এপ্রিল কাটরা-শ্রীনগর বন্দে ভারত (Katra-Shrinagar Vande Bharat) উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে সেই নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। 

গোপন সূত্র আরও বলছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী, জঙ্গিরা তার আগেই ঘাঁটি গেড়েছিল। গোয়েন্দাদের এও কাছে খবর ছিল যে কাছাকাছি এলাকায় জঙ্গিদের দেখা গেছে, কিন্তু তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয় কারণ এমনিও গোয়েন্দা সংস্থা মারফত যে কোনও জরুরি এবং গুরুত্বপূর্ণ কর্মসূচির আগে রুটিন অ্যালার্ট জারি করা হয়ে থাকে।
কোনও গোয়েন্দা সংস্থার অফিসারদের ওপর এই হামলা হওয়ার কথা ছিল, এমন দাবি উড়িয়ে দিয়েছে ওই সূত্র। কিন্তু নিহতদের মধ্যে একজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (IB) কর্মীও রয়েছেন, যিনি পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন।

এই হামলা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, পর্যটনের মরশুমে হাজার হাজার মানুষ যেখানে ভিড় করেন, সেখানে কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। কিন্তু আসল কথা হল, এটা বোঝা যায়নি যে জঙ্গিরা পর্যটকদের ওপর কোনও হামলা চালাতে পারে, কারণ সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদেরও ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই, কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফে এলাকাকে নিরাপদ দেখানোর তাগিদেই হয়তো কোনও দৃশ্যমান সেনা মোতায়েন করা হয়নি।

ঘটনার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। দিল্লির বিমানবন্দরের কারিগরি ঘাঁটিতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা করেন তিনি।

এখনও গোটা উপত্যকায় উত্তেজনা রয়েছে। পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী হুঁশিয়ার- আরও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


```