Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বোনই খুন করেছে, ফাঁসি হোক!' রাজার মায়ের সঙ্গে দেখা করার পর ক্ষোভে ফেটে পড়লেন সোনমের ভাই

রাজা ও সোনমের বিয়ে হয় গত ১১ মে, ইন্দোরে। এরপর তাঁরা মধুচন্দ্রিমায় যান মেঘালয়ে। ২ জুন একটি ২০০ ফুট গভীর খাদ থেকে রাজার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।

'বোনই খুন করেছে, ফাঁসি হোক!' রাজার মায়ের সঙ্গে দেখা করার পর ক্ষোভে ফেটে পড়লেন সোনমের ভাই

ডানদিকে সোনমের ভাই

শেষ আপডেট: 11 June 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: হানিমুনে গিয়ে স্বামীকে খুন করেছেন সোনম রঘুবংশী। প্রতিবেশী, মৃত রাজা রঘুবংশীর পরিবার বা অন্য কেউ এমন অভিযোগ আনেননি। এনেছেন সোনমের নিজের ভাই গোবিন্দ রঘুবংশী। এত দিন পর্যন্ত সোনমের পরিবার— এমনকি তাঁর মা-বাবাও মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ ছিলেন। কিন্তু বুধবার গোবিন্দ স্পষ্ট বললেন, 'এই খুন সোনমই করেছে। আমি ১০০ শতাংশ নিশ্চিত।'

ইন্দোরে রাজা রঘুবংশীর মায়ের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোবিন্দ বলেন, 'সোনম এখনও সেভাবে খুনের কথা স্বীকার করেনি ঠিকই। কিন্তু এখনও পর্যন্ত যে সব প্রমাণ পাওয়া গিয়েছে, তা ওর সরাসরি জড়িত থাকার দিকেই ইঙ্গিত করছে।'

রাজা ও সোনমের বিয়ে হয় গত ১১ মে, ইন্দোরে। এরপর তাঁরা মধুচন্দ্রিমায় যান মেঘালয়ে। ২৩ মে তাঁরা শেষবারের মতো মেঘালয়ের নংরিয়াট গ্রামের একটি হোমস্টে থেকে চেক আউট করেন। ১০ দিন পর, একটি ২০০ ফুট গভীর খাদ থেকে রাজার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, রাজাকে ধারালো অস্ত্র দিয়ে দু’বার কোপানো হয়েছিল— একবার সামনে থেকে, একবার পেছন দিক থেকে। তদন্তে উঠে এসেছে যে, রাজাকে খুন করেছে তিনজন— বিশাল সিং চৌহান, আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মি। এই তিনজনই সোনমের কথিত প্রেমিক রাজ কুশওয়ার ঘনিষ্ঠ এবং তাঁর নির্দেশেই কাজ করেছিল বলে অনুমান। বর্তমানে চার জনই পুলিশ হেফাজতে রয়েছে।

ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন ইন্দোরের তরুণী। অবশেষে ৮ জুন, ঘটনার ১৪ দিন পর উত্তরপ্রদেশের গাজিপুর থানায় আত্মসমর্পণ করেন তিনি। বর্তমানে ট্রানজিট রিমান্ডে রয়েছেন।

গোবিন্দ এদিন আরও বলেন, 'এই মামলার সব অভিযুক্তই রাজ কুশওয়ার ঘনিষ্ঠ। আমরা সোনম রঘুবংশীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। আমি রাজার পরিবারের কাছে ক্ষমা চাইছি।' তাঁর বক্তব্য, সোনম তাঁদের মাকে কোনও দিন জানায়নি রাজ কুশওয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা। জানলে, কোনও দিনই এই বিয়েটা তাঁরা দিতেন না।

সোনম ও রাজার বিয়ে নিয়ে উঠেছিল তাড়াহুড়োর অভিযোগও। তা নিয়ে প্রশ্নের উত্তরে গোবিন্দ বলেন, 'এক জন পুরোহিত মহূর্ত দেখে এই তারিখ ঠিক করেছিলেন। তাই আমরা তখনই বিয়েটা সেরে ফেলি।'

নিজের বোনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও তুলেছেন গোবিন্দ। তাঁর কথায়, 'যে এই খুন করেছে, তার কঠোরতম শাস্তি হওয়া উচিত— প্রয়োজনে ফাঁসি পর্যন্ত।'


```