Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘থ্রি ইডিয়টস’-এর অনুপ্রেরণার বাঁকবদল হয়ে লাদাখ অশান্তির ‘মাথা’, সোনম ওয়াংচুকের ৫৯ বছরের সফরনামা

সোমবার লেহ-তে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত চারজনের, আহত প্রায় একশো। কেন্দ্রের অভিযোগ, ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যেই জনতা বিক্ষোভে ফেটে পড়ে, আগুন লাগিয়ে দেয় একাধিক সরকারি ভবনে।

‘থ্রি ইডিয়টস’-এর অনুপ্রেরণার বাঁকবদল হয়ে লাদাখ অশান্তির ‘মাথা’, সোনম ওয়াংচুকের ৫৯ বছরের সফরনামা

সোনম ওয়াংচুক

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 September 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘থ্রি ইডিয়টস’ (Three Idiots) ছবির সাফল্যের পর আলোচনায় এসেছিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। মনে করা হয়, আমির খানের অভিনীত ফুনশুক ওয়াংডু (Phunsukh Wangdu) চরিত্রটির অনুপ্রেরণা তিনিই। শিক্ষা ব্যবস্থার সংস্কারে অভিনব উদ্যোগের জন্য ২০১৮ সালে তিনি পেয়েছিলেন র‍্যামন ম্যাগসেসে (Ramon Magsaysay) পুরস্কার। কিন্তু সেই বহুপ্রশংসিত ব্যক্তিত্বই এখন নাকি লাদাখের (Ladakh Violence) রক্তক্ষয়ী অশান্তির কেন্দ্রবিন্দুতে।

সোমবার লেহ-তে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত চারজনের, আহত প্রায় একশো। কেন্দ্রের অভিযোগ, ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যেই জনতা বিক্ষোভে ফেটে পড়ে, আগুন লাগিয়ে দেয় একাধিক সরকারি ভবনে। স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার সময় ওয়াংচুক নিজের অনশন ভেঙে অ্যাম্বুল্যান্সে গ্রামে ফিরে যান, অথচ উত্তেজনা নিয়ন্ত্রণের তেমন চেষ্টা করেননি।

এদিকে, ওয়াংচুক-সহপ্রতিষ্ঠিত হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ লার্নিং (HIAL)-এর বিরুদ্ধে বিদেশি অনুদান সংক্রান্ত (FCRA) নিয়ম ভঙ্গের অভিযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই। আগেই প্রশাসন ওই সংস্থার জমির বরাদ্দ বাতিল করেছে। সূত্রের খবর, এ বছর তাঁর পাকিস্তান সফরও নজরে এসেছে তদন্তকারীদের।

৫৯ বছরের ওয়াংচুক লেহ-র কাছে উলেয়টকপো গ্রামে জন্মান। ছোটবেলায় স্কুল না থাকায় ন'বছর বয়স পর্যন্ত বাড়িতেই পড়াশোনা করেন। পরে বাবা জম্মু-কাশ্মীর সরকারের মন্ত্রী হলে পরিবার চলে যায় শ্রীনগরে। সেখানে ভাষাজনিত সমস্যার কারণে অপমানিত বোধ করতেন ওয়াংচুক। এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি ছিলাম লাদাখের বোকা ছেলে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করত।”

মাত্র বারো বছর বয়সে একা দিল্লি চলে যান পড়াশোনার জন্য। পরে ফের শ্রীনগরে ফিরে ইঞ্জিনিয়ারিং পড়েন।

'৮৮ সালে কলেজ শেষ করে ভাইদের সঙ্গে তৈরি করেন SECMOL (Students’ Educational and Cultural Movement of Ladakh)। শিশুদের জন্য আনন্দদায়ক শিক্ষাপদ্ধতি, লাদাখি সংস্কৃতির সঙ্গে মিলিয়ে পাঠ্যক্রমে পরিবর্তন, ইংরেজিকে অগ্রাধিকার— এসব উদ্যোগ নতুন দিগন্ত খুলে দেয়। ‘অপারেশন নিউ হোপ’ কার্যত বদলে দেয় লাদাখের শিক্ষা ব্যবস্থা।

SECMOL-এর নির্মিত সোলার-চালিত মাটির ভবন ২০১৬ সালে আন্তর্জাতিক টেরা অ্যাওয়ার্ড জেতে। আবার তাঁর তৈরি করা আইস স্টুপা কৃত্রিম হিমবাহ প্রকল্প কৃষকদের জলের সংকট মেটাতে বিশ্বজুড়ে প্রশংসা কুড়োয়।

২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। প্রথমে সিদ্ধান্তকে স্বাগত জানালেও সময়ের সঙ্গে ক্ষোভ জমে ওঠে। ২০২৩ সালে খারদুংলা পাসে অনশন ঘোষণা করেছিলেন ওয়াংচুক, জলবায়ু সঙ্কট ও ষষ্ঠ তফসিলের দাবি তুলে। পরে একাধিকবার অনশন, পদযাত্রা করে কেন্দ্রের কাছে সুরক্ষা চান।

গত ১০ সেপ্টেম্বর তিনি শুরু করেন ৩৫ দিনের অনশন। কিন্তু সোমবার হিংসাত্মক ঘটনার পর ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, “আমার শান্তিপূর্ণ লড়াই ব্যর্থ হয়েছে। যুবসমাজ ক্ষোভে ফেটে পড়েছে। গত পাঁচ বছর ধরে তারা কর্মহীন। গণতান্ত্রিক মঞ্চ নেই।” তাঁর আবেদন, হিংসতা পরিহার করতেই হবে যুবদের। না হলে পাঁচ বছরের সংগ্রাম ব্যর্থ হবে।

অশান্তির পর স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, “জনতাকে উসকে দিয়েছিলেন সোনম ওয়াংচুকই। তাঁর প্ররোচনাতেই অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটেছে।” একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই অনশন ভেঙে গ্রামে চলে গিয়েছিলেন সোনম ওয়াংচুক।


```