Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

গুহায় ঢোকাই কাল! বরফের তলায় আটকে ছিলেন ৩ দিন ধরে, চিন সীমান্ত থেকে উদ্ধার জওয়ান

বরফের তলা থেকে যে জওয়ানদের উদ্ধার করা হয়েছে তাঁদের নাম অনিল রাম এবং দেবেন্দ্র সিং।

গুহায় ঢোকাই কাল! বরফের তলায় আটকে ছিলেন ৩ দিন ধরে, চিন সীমান্ত থেকে উদ্ধার জওয়ান

বরফের তলা থেকে উদ্ধার জওয়ানদের

শেষ আপডেট: 19 September 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে ভারত-চিন সীমান্তে ডিউটি করছিলেন তাঁরা। কিন্তু প্রবল তুষারপাত শুরু হওয়ায় একটি গুহার মধ্যে ঢুকে গেছিলেন সেনা জওয়ানরা। সেটাই কাল হল! বরফের তলায় চাপা পড়ে রইলেন দুজন। তিনদিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে তাঁদের। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ওই জওয়ানরা। 

বরফের তলা থেকে যে জওয়ানদের উদ্ধার করা হয়েছে তাঁদের নাম অনিল রাম এবং দেবেন্দ্র সিং। তাঁরা ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের জওয়ান। উত্তরাখণ্ডের মুন্সিয়ারি থেকে মিলাম পর্যন্ত টহল দিচ্ছিলেন তাঁরা। আচমকা বরফ পড়তে শুরু করলে তাঁরা একটি গুহায় ঢুকে পড়েন। ভেবেছিলেন ওখানে কিছুক্ষণ আশ্রয় নিলে বরফের হাত থেকে বাঁচা যাবে। কিন্তু সেটাই যে সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হবে, তা কল্পনা করতে পারেননি কেউই। 

গুহার ভিতরে ঢুকলেও বরফের হাত থেকে রেহাই পাননি তাঁরা। কয়েক ঘণ্টা টানা তুষারপাতের ফলে গুহার মুখ আটকে যায়। সেখানেই চাপা পড়ে যান তাঁরা। কোনওভাবেই বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি কেউ। দুই জওয়ান ছিলেন মুন্সিয়ারি থেকে ৮৪ কিলোমিটার দূরে। তাই এত সহজে তাঁদের খোঁজ পাওয়া সম্ভবও ছিল না। কিন্তু কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরও তাঁরা ফিরে না এলে সন্ধান করা শুরু করেন বাকি জওয়ানরা। 

তুষারপাতের ফলে ওই গুহা পর্যন্ত পৌঁছনোই একটা বড় ফ্যাক্টর ছিল। কিন্তু আইটিবিপি-র বাকি সদস্যরা তাঁদের দ্রুত খোঁজ শুরু করেন। শেষমেশ তিনদিনের মাথায় ওই গুহার সন্ধান পান জওয়ানরা। বরফ সরিয়ে দুই জওয়ানকে উদ্ধার করা হয় তাঁদের। বর্তমানে দুই জওয়ান স্থিতিশীল আছেন বলেই খবর। কারওরই বড় কোনও ক্ষতি হয়নি। সেনারা চার ফুট বরফ সরিয়ে দুই জওয়ানকে উদ্ধার করেছে। 


```