Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

নাগপঞ্চমীর মেলায় সাপেদের ভিড়, মুহুর্মুহু ফণায় ভক্তদের উল্লাস! ভিডিও দেখে শিউরে উঠল নেটপাড়া

স্থানীয়দের দাবি, এবারের মেলায় এখনও পর্যন্ত কোনও সাপের ছোবলের ঘটনা ঘটেনি। কিন্তু ভিডিও দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেন। 

নাগপঞ্চমীর মেলায় সাপেদের ভিড়, মুহুর্মুহু ফণায় ভক্তদের উল্লাস! ভিডিও দেখে শিউরে উঠল নেটপাড়া

নাগপঞ্চমীর মেলাতে যাওয়ার ভিড়

শেষ আপডেট: 17 July 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: সাপ কাঁধে ঝুলিয়ে কিংবা গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন লোকজন। বিরাট মিছিলে মানুষের সঙ্গে সাপেদের মেলা। কেউ কেউ সাপের মুখে জিভও দিচ্ছেন। এমন ভিডিওতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিস্মিত হচ্ছেন অনেকে, শিউরে উঠছেন বেশিরভাগ। খোঁজ নিয়ে দেখা যায়, এই দৃশ্য বিহারের সমস্তিপুর জেলার।

নাগপঞ্চমী উপলক্ষে আয়োজিত শতাব্দীপ্রাচীন একটি মেলায় যোগ দিতে শয়ে শয়ে ভক্ত জড়ো হন বুড়ি গণ্ডক নদীর তীরে, কেউ সাপ হাতে, কেউবা মাথার উপর ধরে।

মেলার সূচনা হয় সিংঘিয়া বাজারের মা ভাগবতী মন্দিরে পুজোর মাধ্যমে। সেখান থেকে মিছিল করে ভক্তরা এগিয়ে যান নদীর পাড়ে। ছোটো থেকে বড়, নারী-পুরুষ নির্বিশেষে প্রায় প্রত্যেকের সঙ্গেই ছিল একটি করে সাপ, কখনও হাতে, কখনও গলায়, আবার কখনও লাঠির মাথায় পেঁচিয়ে ঝুলছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই দৃশ্যের একাধিক ভিডিও। তাতে দেখা যাচ্ছে, একটি পরিবারের সকলে মেলায় এসেছে সাপকে ‘সঙ্গী’ করে। দেখে মনে হচ্ছে না, সাপ বিষধর।

এদিন ভক্তরা মাতাবিষহারীর নামে জয়ধ্বনি দিতে দিতে পুজো দেন সাপকেই। পুজো শেষে অধিকাংশ সাপকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

এই মেলায় শুধু সমস্তিপুর নয়, বিহারের মিথিলা এলাকার বিভিন্ন জেলা, খাগড়িয়া, সহরসা, বেগুসরাই, মুজফ্ফরপুর থেকেও বহু মানুষ আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঐতিহ্য প্রায় শতাধিক বছরের পুরনো, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে একইভাবে।

মহিলাদের মধ্যেও রয়েছে একান্ত পূজা-পদ্ধতির রেওয়াজ। তাঁরা গহ্বর বা নির্দিষ্ট পবিত্র স্থানে নাগদেবতার আরাধনায় বসেন। সন্তান প্রাপ্তি, পরিবারের সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য প্রার্থনা করেন। মনস্কামনা পূর্ণ হলে পরবর্তী নাগপঞ্চমীতে ‘ঝাঁপ’ ও প্রসাদ অর্পণ করে কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের দাবি, এবারের মেলায় এখনও পর্যন্ত কোনও সাপের ছোবলের ঘটনা ঘটেনি। কিন্তু ভিডিও দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেন। কোনও পুজোর অংশ হিসেবে এই ধরনের বিষধর সাপকে নিয়ে ঘুরে বেড়ানো যথেষ্ট ঝুঁকির, বলছেন নেটিজেনরা।


```