Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শ্রীনগরে ঝিলাম নদীতে নৌকাডুবি, ৪ স্কুল পড়ুয়াসহ মৃত বেড়ে ৬

এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগরে ঝিলাম নদীতে নৌকাডুবি, ৪ স্কুল পড়ুয়াসহ মৃত বেড়ে ৬

দুর্ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 16 April 2024 18:03

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে শ্রীনগরের বাটওয়ারা এলাকার কাছে ঝিলাম নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এর মধ্যে চারজন স্কুল পড়ুয়া। তিনজনকে এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকায় এলাকার শিশুরা ছিল। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকারীরা সাতজনকে জল থেকে তুলে হাসপাতালে পাঠিয়েছেন। সকালে হাসপাতাল সুপার জানান, চারজনের মৃত্যু হয়েছে। তিনজনের চিকিৎসা চলছে। পরে আরও ২ জনের মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৌকায় প্রায় ১৫-২০ জন ছিলেন। তার মধ্যে ৭ জন স্কুল পড়ুয়া ছিল। ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মীয়মাণ অবস্থায় পড়েছিল। প্রচণ্ড স্রোতের মুখে সেই সেতুর পিলারে ধাক্কা লেগে নৌকাটি উলটে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গান্ডেরওয়াল থেকে ঝিলাম নদী পেরিয়ে নৌকাটি বাটওয়ারায় যাচ্ছিল। নৌকার অধিকাংশ যাত্রীই স্থানীয় মানুষ ও বাচ্চা। তবে স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকাজে ঢিলেমি করছে এসডিআরএফ। দুর্ঘটনার খবর পাওয়ার বহুক্ষণ পর তারা এসেছে। তার আগেই স্থানীয়রাই উদ্ধারে হাত লাগান।

উল্লেখ্য, প্রচুর বৃষ্টির জেরে ঝিলামে এমনিতেই জলস্তর বেড়েছে। যদিও বন্যার কোনও সম্ভাবনা তৈরি হয়নি। এদিন থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমায় দুএক জায়গায় জলস্তর বাড়লেও বাকি এলাকাগুলির পরিস্থিতি স্বাভাবিকই আছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে জল আরও নেমে যাবে বলে জানিয়েছে সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ দফতর।


```