Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

সীতারাম ইয়েচুরি সঙ্কটজনক, রেসপিরেটরি সাপোর্টে রয়েছেন সিপিএম নেতা

আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন। 

সীতারাম ইয়েচুরি সঙ্কটজনক, রেসপিরেটরি সাপোর্টে রয়েছেন সিপিএম নেতা

সীতারাম ইয়েচুরি

শেষ আপডেট: 10 September 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: ফুসফুসের সংক্রমণে ভুগছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বেশ কিছুদিন ধরে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর রটেছিল মাঝে। কিন্তু সিপিএম-এর তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ইয়েচুরির অবস্থা স্থিতিশীল। কিন্তু এখন আবার জানা গেল, সীতারামের শারীরিক অবস্থা সঙ্কটজনক। আইসিইউতেই আছেন তবে তাঁকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে। 

গত ১৯ অগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে। এই মুহূর্তে এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক দল বর্ষীয়ান সিপিএম নেতাকে পর্যবেক্ষণে রেখেছেন। মঙ্গলবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা গেছে। এই মুহূর্তে তাঁর অবস্থা ভাল নয়। তবে আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন। এই নিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে সিপিএমও।

গত শুক্রবার সিপিএম কেন্দ্রীয় কমিটি একটি বিবৃতি প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল, ইয়েচুরিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক এমন তথ্য ঠিক নয়। বর্তমানে তিনি দিল্লি এইমসের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ইতিবাচক সাড়াও দিচ্ছেন। কিন্তু চারদিনের মধ্যেই অন্য খবর বেরিয়ে এল হাসপাতাল সূত্রে। দলীয় সূত্রে খবর, হাসপাতাল থেকে জানানো হয়েছে, ফুসফুসে সংক্রমণ হওয়ার কারণে শারীরিক অবস্থা কখনও ভাল আবার কখনও খারাপ হবে। তবে তিনি পর্যবেক্ষণে রয়েছেন। 

এর আগে ৭২ বছরের ইয়েচুরির ছানি অপারেশনও হয়েছিল। যে কারণে ইচ্ছে থাকলেও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও কলকাতায় শেষ শ্রদ্ধায় হাজির থাকতে পারেননি। 


```