Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

জলচৌকিতে আশা ভোঁসলের পা ধুইয়ে দিলেন সোনু নিগম, ধন্য ধন্য করছে নেটদুনিয়া

সংবাদসংস্থা এএনআই-এর ভিডিওতে দেখা যাচ্ছে, আশা ভোঁসলের পায়ের পাতায় চুম্বন করে এক বাটি জলে পরম যত্নে তাঁর পা ধুইয়ে দিলেন সোনু।

জলচৌকিতে আশা ভোঁসলের পা ধুইয়ে দিলেন সোনু নিগম, ধন্য ধন্য করছে নেটদুনিয়া

বইপ্রকাশ অনুষ্ঠানে আশা ভোঁসলের পা ধুইয়ে দিচ্ছেন সোনু নিগম। (ছবিঃ এএনআই)

শেষ আপডেট: 29 June 2024 17:03

দ্য ওয়াল ব্যুরো: গানে ভুবন ভরিয়ে দেওয়া বোধ হয় একেই বলে।

শুক্রবার, মুম্বইতে বর্ণাঢ্য অনুষ্ঠান। আশা ভোঁসলের জীবনী 'স্বরস্বামিনী আশা' বইটির উদ্বোধন অনুষ্ঠান। মঞ্চ আলো করে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, বিজেপির মুম্বইয়ের কার্যকর্তা আশিস শেলার, শিল্পীর ভাই পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর, অভিনেতা জ্যাকি শ্রফ ও আরও অনেকে। 

ছিলেন বিখ্যাত বলিউড তারকা গায়ক সোনু নিগম। তারপর অবশ্য তিনি যা করলেন, তাতে ধন্য ধন্য পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। 

'স্বরস্বামিনী আশা' প্রবীণ শিল্পীর জীবনী হলেও প্রকাশক সূত্রের খবর, তাতে প্রায় ৯০ জন বিশিষ্ট লেখকের স্মৃতিচারণা রয়েছে। থাকছে আশা ভোঁসলের দুষ্প্রাপ্য কিছু ছবি। বরাবরই মহম্মদ রফি ও আশা ভোঁসলের একনিষ্ঠ ভক্ত হিসেবে নিজেকে পরিচয় দেন সোনু। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, ওড়িয়া এমনকি বাংলাতেও প্লেব্যাক করা বলিউডের সর্বকালের অন্যতম সফল গায়ক সোনু মঞ্চে আশা ভোঁসলের পায়ের কাছে বসেন। সংবাদসংস্থা এএনআই-এর ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবীণ শিল্পীর পায়ের পাতায় চুম্বন করে এক বাটি জলে পরম যত্নে তাঁর পা ধুইয়ে দিলেন সোনু। 

নেটনাগরিকরা সোনুর এ'হেন বিনয়ে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। শুরুতে একটি সাদা জলচৌকি এগিয়ে দেন উপস্থাপকরা। এগিয়ে দেন একটি শ্বেত পাত্র। তাতে আশার দুই পা রাখেন সোনু। পরে ঘটি থেকে জল নিয়ে তাঁর দুই পা ধুইয়ে দেন 'সুরজ হুয়া মধ্যম' খ্যাত শিল্পী। এক্স হ্যান্ডলে এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটনাগরিকরা সোনুকে ধন্যবাদ জানান। কেউ লেখেন, এরকম কাজেই বোঝা যায়, ভারতীয় সংস্কৃতি সোনুর হৃদয়ে কতটা গভীর! কেউ লেখেন, সোনুর জন্য ভারতীয় হিসেবে তিনি গর্বিত। দৃশ্যতই এ'হেন ব্যবহারে খুশি আশাও। সোনুকে হাসিমুখে জোড়হাতে নমস্কার করেছেন তিনি।     


```