Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জোর করে জমি দখল করেছেন আইএএস অফিসার! বিস্ফোরক অভিযোগে সরব গায়ক লাকি আলি

আইএএস অফিসার রোহিণী সিন্ধুরি, তাঁর স্বামী সুধীর রেড্ডি এবং শ্যালক মধুসূদন রেড্ডির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন গায়ক লাকি আলি।

 জোর করে জমি দখল করেছেন আইএএস অফিসার! বিস্ফোরক অভিযোগে সরব গায়ক লাকি আলি

লাকি আলি এবং আইএএস অফিসার রোহিণী সিন্ধুরি

শেষ আপডেট: 21 June 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় গায়ক তথা অভিনেতা লাকি আলির জমি হাতিয়ে নিয়েছেন এক আইএএস আধিকারিক! সম্প্রতি এমনই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কর্নাটকে।

আইএএস অফিসার রোহিণী সিন্ধুরি, তাঁর স্বামী সুধীর রেড্ডি এবং শ্যালক মধুসূদন রেড্ডির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন গায়ক লাকি আলি। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে জমি হাতিয়ে নিয়েছেন ওই আমলা। বেঙ্গালুরুতে তাঁর জমি দখলের অভিযোগে কর্ণাটক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন গায়ক। 

লাকি আলি এবং আইএএস অফিসারের মধ্যে ইয়েলাহাঙ্কার কাঞ্চনাহাল্লি এলাকায় জমি সংক্রান্ত মামলাটি দীর্ঘদিনের। কয়েক বছর আগে লাকি আলি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একবার মুখ খুলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে স্থানীয় পুলিশ আইএএস অফিসারকে সমর্থন করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে পদক্ষেপ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি। সম্প্রতি সেই অভিযোগ নিয়ে ফের সরব হয়েছেন গায়ক।

এফআইআরে লাকি আলি জানিয়েছেন,  কৃষিজমি অবৈধভাবে দখল করেছেন ওই আইএএস কর্তা। এর জন্য রোহিণীর স্বামী ও তাঁর রাজনৈতিক প্রতিপত্তিশালী পরিবার সরকারি ক্ষেত্রে বিপুল টাকার লেনদেনও করেছে। এই ঘটনায় ইয়েলাহাঙ্কা নিউ টাউন থানায় অভিযোগ দায়েরের কথাও এক্স হ্যান্ডেলে জানিয়েছেন লাকি। তাঁর দায়ের করা এফআইআরে আইএএস অফিসার রোহিণী সিন্ধুরি, তাঁর স্বামী সুধীর রেড্ডি, দেওর মধুসূদন রেড্ডি-সহ একাধিক জনের নামে রয়েছে ।

যদিও কর্নাটকে আইএএস আধিকারিক রোহিণী সিন্ধুরির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। এর আগেও আরেক আইপিএস অফিসার ডি রূপার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন অভিযুক্ত রোহিণী সিন্ধুরি। আইপিএস অফিসার রূপার অভিযোগ ছিল, রোহিণী নিজের একটি ছবি বেশ কয়েকজন পুরুষ আইএএস অফিসারকে পাঠিয়েছিলেন। তার পিছনে বিশেষ উদ্দেশ্য ছিল। এই ঘটনায় সোশাল মিডিয়ায় রীতিমতো কাদা-ছোড়াছুঁড়ি শুরু হয়েছিল।


```