Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টাইম ক্যাপসুল ২০২৫! আগামীর হাতে ঐতিহ্যের উত্তরাধিকার পৌঁছে দিতে ঐতিহাসিক দলিল গড়ল সিকিম

সিকিম সরকার আগামী প্রজন্মের উদ্দেশ্যে তৈরি করেছে টাইম ক্যাপসুল ২০২৫, যেখানে থাকবে ঐতিহ্য, উন্নয়ন ও ভবিষ্যত কল্পনার দলিল।

টাইম ক্যাপসুল ২০২৫! আগামীর হাতে ঐতিহ্যের উত্তরাধিকার পৌঁছে দিতে ঐতিহাসিক দলিল গড়ল সিকিম

সিকিমের টাইম ক্যাপস্যুল ২০২৫।

শেষ আপডেট: 18 June 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ের রানি সিকিম। পরিচ্ছন্নতায় ও সৌন্দর্যে পর্যটকদের নয়নের মণি সে। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়েও সারা বিশ্বের চোখে সম্মানিত তারা। এবার সেই সিকিম ইতিহাস গড়তে চলেছে এক অনন্য উদ্যোগে। স্বাধীন রাজ্য হিসেবে পাঁচ দশক পূর্তি উপলক্ষে সিকিম সরকার তৈরি করেছে এক বিশেষ ক্যাপসুল, ‘টাইম ক্যাপসুল ২০২৫’। এই ক্যাপসুলটি আগামী ৫০ বছর পর, অর্থাৎ ২০৭৫ সালে খোলা হবে।

সিকিম সরকারের তথ্য ও জনসংযোগ দফতরের (Information & Public Relations Department) একটি মাইলফলক প্রকল্প এই অভিনব উদ্যোগ। এর লক্ষ্য শুধু সময়ের সাক্ষ্য সংরক্ষণ নয়, সিকিমের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক চেহারাকেও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা।

জানা গেছে, এই টাইম ক্যাপসুলে থাকবে বিভিন্ন মানুষের বার্তা ও চিঠিপত্র। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রাজ্যপাল ওম প্রকাশ মাথুর থেকে শুরু করে স্কুলপড়ুয়া শিশুরাও তাদের হাতে লেখা স্বপ্নের কথা জানাবে আগামী প্রজন্মকে। সবাই মিলেই কল্পনা করবে ৫০ বছর পরের সিকিমকে।

এছাড়াও টাইম ক্যাপসুলে থাকবে, সিকিমবাসীর ঐতিহ্যবাহী পোশাকে তোলা ছবি, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও প্রশাসনিক অগ্রগতির দলিল, ‘মেরো রুখ, মেরো সন্ততি’ প্রকল্পের অংশ হিসেবে দুর্লভ ও বিলুপ্তপ্রায় উদ্ভিদের বীজ, সিকিমের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্প, সংস্কৃতি ও প্রথাগত জ্ঞানের নিদর্শন, ইত্যাদি।

টাইম ক্যাপসুলটি স্থাপন করা হবে গ্যাংটকের তাশিলিং সেক্রেটারিয়েটে, যা রাজ্য প্রশাসনের প্রতীকী স্থান। তবে এমজি মার্গে থাকবে এর একটি স্বচ্ছ কাচের রেপ্লিকা, যাতে সাধারণ মানুষ ক্যাপসুলের আভ্যন্তরীণ বিষয়বস্তু দেখতে পারেন ও ভবিষ্যতের সঙ্গে বর্তমানের যোগসূত্র অনুভব করতে পারেন।

৩১৬ এল গ্রেডের সার্জিক্যাল স্টিল দিয়ে তৈরি, এই টাইম ক্যাপসুলটি ৩২ কেজি ওজনের এবং এটি ৫০ বছরের বেশি সময় ধরে অবিকৃত অবস্থায় রাখা যাবে। এতে থাকছে:

  • অ্যাসিড-ফ্রি পেপার (১০০টি পৃষ্ঠা) – যাতে কালি মুছে না যায় বা কাগজ পচে না যায়

  • আর্কাইভাল পেন ও ইনক প্যাড – যা ৫০ বছরের বেশি স্থায়ী হবে

  • আর্কাইভাল CD/DVD – যা ১০০ বছর টিকবে, তাপ ও আর্দ্রতার বিরুদ্ধে প্রতিরোধক্ষম

  • অক্সিজেন অ্যাবজর্বার (২০০০ সিসি) – যাতে অভ্যন্তরীণ পচন রোধ করা যায়

  • সিলিকা জেল (শিল্পমানের) – আর্দ্রতা নিয়ন্ত্রণে

  • মাইলার ব্যাগ – আলো ও বাতাস থেকে রক্ষা করবে

  • আর্কাইভাল এনভেলপ ও গ্লাস সিড ভায়ালস – বীজ সংরক্ষণের জন্য

  • ক্যালসিয়াম কার্বোনেট ও pH নিউট্রাল আঠা – দীর্ঘস্থায়ী দলিল রক্ষায়

এই টাইম ক্যাপসুলে নাগরিকদের সম্পৃক্ত করতে স্কুল ও কমিউনিটি স্তরে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এটি যেন কেবল প্রশাসনের প্রকল্প না হয়ে উঠে জনগণের প্রকল্পও হয়, এই লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করছে সরকার।

এই উদ্যোগটি নিছক এক টাইম ক্যাপসুল নয়, এটি সিকিমের গর্ব, উত্তরাধিকার ও ভবিষ্যতচিন্তার দলিল। এটি নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে নিজেদের শিকড় ও অগ্রগতির দিকে ফিরে তাকাতে।


```