Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বছরে ৪০,০০০ টাকা, কর্মহীন মায়েদের আর্থিক সহায়তা সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম তামাং

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, সিকিমের জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। জন্মহার বাড়াতে এবং পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করতে রাজ্য সরকার একাধিক সুবিধা দিচ্ছে।

বছরে ৪০,০০০ টাকা, কর্মহীন মায়েদের আর্থিক সহায়তা সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম তামাং

প্রেম সিং তামাং

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 August 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: সিকিমের (Sikkim) গৃহিণী মায়েদের জন্য বড়সড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Prem Singh Tamang)। রবিবার রাংপোতে আয়োজিত এক অনুষ্ঠানে ৩২ হাজার কর্মহীন মা’কে ২০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

‘আমা শক্তিকরণ যোজনা’র অধীনে এই সুবিধা বছরে ৪০ হাজার টাকা। আজ প্রথম কিস্তি মেটালেন মুখ্যমন্ত্রী। ধাপে ধাপে যেসব মা এখনও তালিকাভুক্ত নন, তাঁদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে সরকার জানিয়েছে।

এই দিনটিকে সিকিম সরকার পালন করেছে ‘আমা সম্মান দিবস’ হিসেবে— যা মুখ্যমন্ত্রীর কারাদণ্ড থেকে মুক্তির অষ্টম বর্ষপূর্তির সঙ্গে মিলিয়ে উদযাপিত হয়। ফেসবুকে নিজের অনুভূতি জানিয়ে তামাং লিখেছেন, “আমার মা এবং আমাকে যে ভালবাসা, আশীর্বাদ ও সমর্থন দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, সিকিমের জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। জন্মহার বাড়াতে এবং পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করতে রাজ্য সরকার একাধিক সুবিধা দিচ্ছে।

তামাং এদিন আরও ঘোষণা করেন, রাজ্যে ‘নারী আদালত’ গড়ে তোলা হবে— যা মহিলাদের পরিচালিত কমিউনিটি-ভিত্তিক ন্যায়বিচারের একটি মঞ্চ। বিশেষ করে গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় সহজ বিচার দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘মিশন শক্তি’র অন্তর্গত ‘সম্বল’ উপ-যোজনার অংশ হিসাবে নারী আদালত গড়ে উঠবে। উদ্দেশ্য, মহিলাদের নিজস্ব সমস্যা ও বিরোধ নিষ্পত্তিতে তাঁদের ক্ষমতায়ন করা, যাতে একেবারে আনুষ্ঠানিক আদালতের উপর নির্ভরশীল হতে না হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মা ধন মায়া তামাংও। জেলজীবনের স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, পূর্বতন সরকার তাঁকে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল। “আমার মা-ও আমার কারাবাসে মানসিকভাবে ভীষণ কষ্ট পেয়েছিলেন, যা স্বাভাবিক,” বলেন তামাং।


```