
ফাইল ছবি
শেষ আপডেট: 9 February 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: মেয়ের সুবিচার এখনও মেলেনি। কবে মেয়ে সুবিচার পাবেন সেই আশায় দিন গুনছিলেন বাবা বিকাশ ওয়াকার। এখনও দিল্লির থানায় যেতে পড়ে রয়েছে শ্রদ্ধা ওয়াকারের দেহ।
রবিবার মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। স্ত্রী এবং পরিবারের সঙ্গে ভাসাইতে থাকতেন বলে খবর। শ্রদ্ধা ওয়াকারকে তাঁর ২৮ বছর বয়সি প্রেমিক, বলা ভাল লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা ২০২২ সালের ১৮ মে দিল্লির মেহেরৌলি এলাকার একটি বাড়িতে খুন করেন। শ্রদ্ধা এবং আফতাব মেহরাউলিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
অভিযোগ, শ্রদ্ধাকে খুন করে তাঁর মৃতদেহের প্রাথমিক অংশ কোনওভাবে শেষকৃত্যের জন্য বাড়িতে হস্তান্তর করা হয়নি। বরং, আফতাব পুনাওয়ালা তাঁর মৃতদেহকে ফ্রিজে কয়েক দিন ধরে সংরক্ষণ করে মেহেরৌলির জঙ্গলে ছুঁড়ে ফেলেন। পুলিশ ও আদালতের তদন্তে জানা গেছে, শারীরিক নমুনা ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই ব্যাপারে প্রমাণ সংগ্রহের কাজ চলছে।
শ্রদ্ধার বাবা মেয়ের শেষকৃত্যের জন্য বার বার আদালতে হাজির হয়েছেন, তাঁদের উপর এই দীর্ঘায়িত বিচার প্রক্রিয়া ও অতিরিক্ত ভ্রমণের খরচ ও মানসিক ব্যথা বাড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন। তবে রবিবার সব শেষ।
জানা গেছে, এখনও পর্যন্ত এই মামলায় ২১২ জন সম্ভাব্য সাক্ষীর মধ্যে মাত্র ১৬৫ জন সাক্ষ্যের রেকর্ড গ্রহণ হয়েছে। ৪৭ জনের সাক্ষ্যগ্রহণ এখনও বাকি রয়েছে।