Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

৩৫ টুকরো করেছিল প্রেমিকার দেহ! বিষ্ণোই গ্যাংয়ের 'হিটলিস্টে' শ্রদ্ধাকাণ্ডের মূল অভিযুক্ত

২০২২ সালের নভেম্বর মাসে দিল্লির একটি ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল দেশজুড়ে। নিজের লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করেছিলেন আফতাব।

৩৫ টুকরো করেছিল প্রেমিকার দেহ! বিষ্ণোই গ্যাংয়ের 'হিটলিস্টে' শ্রদ্ধাকাণ্ডের মূল অভিযুক্ত

লরেন্স বিষ্ণোই এবং আফতাব পুনেওয়ালা

শেষ আপডেট: 15 November 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুন করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। একই সঙ্গে, সলমন খান সহ আরও অনেককে খুনের হুমকিও দিয়েছে সম্প্রতি। সেই তালিকায় এবার নাম জুড়ল আফতাব পুনেওয়ালার। দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার খুনের মূল অভিযুক্ত তিনি। 

২০২২ সালের নভেম্বর মাসে দিল্লির একটি ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল দেশজুড়ে। নিজের লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করেছিলেন আফতাব। তারপর তাঁর দেহ ৩৫ টুকরো করে ছড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন জায়গায়। সেই আফতাবকেই এবার নিশানা করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং, এমনই তথ্য মুম্বই পুলিশ হাতে পেয়েছে বলে সূত্রের খবর। 

বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন আফতাব পুনেওয়ালা। তাকে টার্গেট করা হয়েছে জানতে পেরে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও জেল সূত্রে খবর, সরাসরি মুম্বই পুলিশের তরফে তাঁদের কিছু জানানো হয়নি এখনও। এনআইএ কয়েক সপ্তাহ আগে একটি রিপোর্টে জানিয়েছিল, বাবা সিদ্দিকি বা সলমন খান নন, আরও একাধিকজনকে নিজেদের হিটলিস্টে রেখেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সেই তালিকায় শ্রদ্ধা ওয়াকার খুনের মূল অভিযুক্তরও নাম উঠে এল। 

শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছিল সে ২০২২ সালের মে মাসে। খুনের পর ২০ দিন ধরে সে শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপর দিল্লির জঙ্গলে ছড়িয়ে দেয়। নভেম্বর মাসে শ্রদ্ধার বাবা পুলিশে মেয়ের মিসিং ডায়েরি করলে তদন্ত শুরু হয়। তারপরই উদ্ধার করা হয়েছিল দেহাংশগুলি। 

বাবা সিদ্দিকি খুনে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করেই আফতাব পুনেওয়ালার ব্যাপারে তথ্য পেয়েছে মুম্বই পুলিশ। তাঁরা এও জানতে পেরেছে, আফতাব ছাড়াও সিধু মুসেওয়ালার ম্যানেজার সাগুনপ্রীত সিং, জেলবন্দি গ্যাংস্টার কুশল চৌধুরী, গ্যাংস্টার অমিত দাগরকেও টার্গেট করেছে বিষ্ণোই গ্যাং। গোটা দেশজুড়ে ১১টি রাজ্যে এই গ্যাংয়ের ৭০০ শুটার রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। লরেন্স নিজে জেলে থাকলেও এই গ্যাং চালাচ্ছে তার ভাই আনমোল বিষ্ণোই এবং গ্যাংস্টার গোল্ডি ব্রার। 


```