Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভেসে গেছে একাধিক দোকান, ভেঙে পড়েছে বহু হোটেল! মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা দেরাদুনে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক দুর্যোগের ভিডিও। দেখা যাচ্ছে, তামসা নদীর জল প্রবল স্রোতে বইছে, শহরের ভিতরে আবাসিক এলাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। 

ভেসে গেছে একাধিক দোকান, ভেঙে পড়েছে বহু হোটেল! মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা দেরাদুনে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 September 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি এবং ধসের দাপট উত্তরাখণ্ডে (Uttarakhand)। মঙ্গলবার ভোরে দেরাদুনে (Dehradun) মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst Rain) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তামসা-সহ একাধিক নদীতে জলোচ্ছ্বাস হওয়ায় শহরের রাস্তাঘাট ডুবে গেছে কাদাজলে, ভেসে গেছে দোকানপাট।

প্রশাসন সূত্রে খবর, সাহস্রধারা এলাকায় জলের তোড়ে বেশ কয়েকটি দোকান ভেসে গেছে। দু’জন নিখোঁজ রয়েছেন, তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক দুর্যোগের ভিডিও। দেখা যাচ্ছে, তামসা নদীর জল প্রবল স্রোতে বইছে, শহরের ভিতরে আবাসিক এলাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তপকেশ্বর মহাদেব মন্দিরের চারপাশেও জমে উঠেছে কাদা আর ভাঙা কাঠামোর স্তূপ। অন্য ভিডিওয় দেখা যাচ্ছে, দেরাদুনের প্রধান বাজারে দোকান, হোটেল এবং রাস্তার ওপর দিয়ে তীব্র স্রোতে জল বইছে।

ঋষিকেশে উদ্ধার অভিযান

ঋষিকেশে চন্দ্রভাগা নদীর জল হাইওয়ে পর্যন্ত পৌঁছে গেছে। জলে আটকে পড়েছিলেন তিনজন, যাঁদের উদ্ধার করেছে এসডিআরএফ। বহু যানও আটকে যায়। পাশাপাশি একাধিক সেতু ও সড়কে ফাটল ধরেছে বলে জানা গেছে।

দেরাদুন-হরিদ্বার জাতীয় সড়কের ছবিও উদ্বেগ বাড়িয়েছে। ফান ভ্যালি ও উত্তরাখণ্ড ডেন্টাল কলেজের কাছে সেতুর একটি অংশ ভেঙে নেমে গেছে প্রবল স্রোতের চাপে। রাস্তাটির অর্ধেকটাই কার্যত অচল হয়ে গিয়েছে।

সতর্কবার্তা ও ত্রাণ শিবির

প্রশাসন স্থানীয় মানুষকে নদী-খাল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই ইনসিডেন্ট রেসপন্স সিস্টেম (IRS)-এর আওতায় সব বিভাগ সক্রিয় হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট একসঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজে নেমেছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি (Uttarakhand CM Pushkar Singh Dhami) জানিয়েছেন, তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সামাজিক মাধ্যমে (Social Media) তিনি লিখেছেন, “সাহস্ত্রধারায় গত রাতে অতিবৃষ্টির ফলে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। আমি নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছি।”

এপ্রিল থেকে এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন। আহত ১২৮, নিখোঁজ ৯৪ জন। উধাও বৃষ্টির জেরে মেঘভাঙা ও ভূমিধস দাপট দেখিয়েছে উত্তরকাশীর ধারালি-হরশিল, চামোলির থারালি, রুদ্রপ্রয়াগের চেনাগাড়, পউড়ির সাইনজি, বাগেশ্বরের কাপকোট ও নৈনিতালের একাধিক অঞ্চলে।

গত ১১ সেপ্টেম্বর দেরাদুনে গিয়ে বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করেন ১,২০০ কোটি টাকার ত্রাণ প্যাকেজ। এছাড়া মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কোথাও বলা হয়।


```