Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মেট্রোতে প্রকাশ্যে প্রস্রাব! রাজধানীর লাইফলাইনে লজ্জার ছবি, ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া

বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যে মেট্রোর উপর নির্ভর করেন, সেখানে এমন ঘটনা স্বাভাবিক ভাবেই উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।

মেট্রোতে প্রকাশ্যে প্রস্রাব! রাজধানীর লাইফলাইনে লজ্জার ছবি, ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 January 2026 17:43

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি মেট্রো (Delhi Metro) মানেই শৃঙ্খলা, দ্রুত যাতায়াত আর শহুরে জীবনের লাইফলাইন। কিন্তু সেই মেট্রো স্টেশনেই প্রকাশ্যে প্রস্রাব করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল রাজধানী জুড়ে (Viral Video, Man Urinating On Delhi Metro Platform)। ঘটনাটি ঘিরে ফের তীব্র বিতর্ক শুরু হয়েছে নাগরিকবোধ ও জনপরিসরে আচরণ নিয়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে কাচের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। কেউ একজন ভিডিও করতে শুরু করতেই আচমকা থেমে যান ওই ব্যক্তি এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ভিডিওটি শেয়ার করা হয় @gharkekalesh নামের একটি অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই সেটি ৬০ হাজারের বেশি বার দেখা হয়েছে, জমেছে শত শত মন্তব্য।

ভিডিওটি ঠিক কবে এবং কোন মেট্রো স্টেশনে তোলা, তা নিশ্চিত নয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যে মেট্রোর উপর নির্ভর করেন, সেখানে এমন ঘটনা স্বাভাবিক ভাবেই উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।

এক জন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আমার চোখের সামনেই একবার এমন ঘটনা ঘটেছিল। রাত প্রায় ১০টা নাগাদ, প্ল্যাটফর্মেই এক ব্যক্তি প্রস্রাব শুরু করে। তারপর থেকে বিশেষ প্রয়োজন না হলে মেট্রোতে উঠতেই ভয় লাগে।” 

আর এক জনের কটাক্ষ, “বিশেষ করে দিল্লি ও উত্তর ভারতের পুরুষদের মধ্যে এত নোংরা অভ্যাস কেন? এটা কি পারিবারিক শিক্ষা থেকেই আসে?” অপর এক জন লেখেন, “কেউ ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার পাঠ নেয়, কিন্তু জনসমক্ষে কীভাবে আচরণ করতে হয়, সেই শিক্ষা কোথায়? স্কুলের পাঠ্যক্রমেই নাগরিক আচরণের শিক্ষা থাকা দরকার।”

অন্য একটি পোস্টে গোটা ছবিটাই তুলে ধরা হয়েছে, “মেট্রো চত্বরে কেউ প্রকাশ্যে প্রস্রাব করে, কেউ আবার শিশুদের দিয়ে করায়। ব্যবহৃত টিকিট ডাস্টবিনে না ফেলে মেঝেতে ছোড়া হয়। স্টেশনে খেয়ে আবর্জনা ফেলে চলে যায়। দেশের রাজধানীতে এমন নাগরিক দায়িত্বজ্ঞানহীনতা ভয় ধরাচ্ছে।”

প্রসঙ্গত, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) বর্তমানে প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্ক চালায়, যা দিল্লির পাশাপাশি নোয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ পর্যন্ত বিস্তৃত। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই পরিষেবার উপর নির্ভরশীল। গত বছর, ২০২৫ সালের ৮ অগস্ট একদিনেই রেকর্ড ৮১ লক্ষ ৮৭ হাজার ৬৭৪টি যাত্রা নথিভুক্ত হয়েছিল মেট্রোতে।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় জোরাল দাবি উঠেছে, দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হোক। কারণ, ভিড়, ঠাসাঠাসি আর দেরির অভিযোগের বাইরে গিয়েও এমন ঘটনা যে জনপরিসরের নিরাপত্তা ও শালীনতাকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে, তা মানছেন সকলেই।


```