Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'দল যদি না চায় অন্য রাস্তা খোলা আছে', কী বোঝাতে চাইলেন শশী?

থারুর আবারও চর্চায়। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এবার কংগ্রেস সাংসদ জানালেন, দলের যদি তাঁর কাজকর্ম পছন্দ না হয়, সেক্ষেত্রে তাঁর সামনে অন্য রাস্তা খোলা আছে।

'দল যদি না চায় অন্য রাস্তা খোলা আছে', কী বোঝাতে চাইলেন শশী?

শশী থারুর

শেষ আপডেট: 23 February 2025 21:57

দ্য ওয়াল ব্যুরো: শশী থারুরের (Shashi Tharoor) সঙ্গে সম্প্রতি আবার সংঘাত দেখা দিয়েছে কংগ্রেসের (Congress)। বেশি দিন হয়নি মোদীর প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে। কেরলে (Kerala) পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ সরকারেরও প্রশংসা করেন।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাৎ নিয়ে ইতিবাচক অবস্থান নিতে দেখা যায় কংগ্রেস নেতাকে। আবার পিনারাইয়ের হাতে কেরলের অর্থনীতি এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তুলে ধরেন কংগ্রেসের সংগঠনে খামতির দিকগুলিও।

সেই নিয়ে দলের অন্দরে অসন্তোষের সুর ধরা পড়ে। আর সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতেই জল্পনা বাড়ালেন তারুর। তাঁর কথায়, "আমি সবসময় দলের সঙ্গে আছি। দল ব্যবহার করতে চাইলে ভাল। না চাইলে, আমার নিজের কাজ আছে। আমার অন্য উপায় নেই ভাবলে ভুল হবে। বই আছে, বক্তৃতা আছে, পৃথিবীর বহু জায়গা থেকে আমন্ত্রণ আছে।"

সেই থারুর আবারও চর্চায়। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এবার কংগ্রেস সাংসদ জানালেন, দলের যদি তাঁর কাজকর্ম পছন্দ না হয়, সেক্ষেত্রে তাঁর সামনে অন্য রাস্তা খোলা আছে। এহেন উবাচের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি দলবদলের ভাবনা চিন্তা করছেন থারুর? করলেও কংগ্রেস ছেড়ে কোন দলে গিয়েই বা উঠবেন?

যদিও দলবদলের জল্পনা খারিজ করে দিয়েছেন থারুর।  টমাস গ্রে-কে উদ্ধৃত করে লেখেন, "যেখানে অজ্ঞতাই আনন্দ, সেখানে জ্ঞানী হতে চাওয়া মূর্খামি।"


```